‘ডোরেমন’ একটি জাপানি অ্যানিমেশন কার্টুন শো, যা ভারতেও খুব জনপ্রিয়। ‘ডোরেমন’-এর চরিত্রগুলো শিশুদের মধ্যে খুব জনপ্রিয়। ২০ বছরেরও বেশি সময় ধরে ‘ডোরেমন’ সিরিজের তত্ত্বাবধানকারী অ্যানিমেশন পরিচালক শিবায়ামা সুতোমু গত ৬ই মার্চ ফুসফুসের ক্যানসারে মারা গেছেন৷ স্টুডিওটি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে একথা জানিয়েছে এবং অ্যানিমে শিল্পে তাঁর অসামান্য অবদানের প্রশংসাও করেছে। জাপানে তাঁকে ‘জাতীয় অ্যানিমেশনের জনক’হিসেবে উল্লেখ করা হয়।
advertisement
আরও পড়ুন-শনি-মঙ্গলের বিরল সংযোগে ভয়ঙ্কর দুঃসময়…! কপালে খাঁড়া ঝুলছে ৪ রাশির, আর্থিক ক্ষতি, পদে পদে চরম বিপদ
জাপানের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক সৃষ্টি ‘ডোরেমন’-কে গড়ে তোলার ক্ষেত্রে শিবায়ামা সুতোমু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৯৭৯ সালের ‘ডোরেমন’ টিভি সিরিজটি পরিচালনা করেন এবং পরবর্তীতে এই ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করে এটিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয় করে তোলেন।
আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল
শিবায়ামা সুতোমু ১৯৬৩ সালে তোয়েই অ্যানিমেশনে তাঁর অ্যানিমেশন যাত্রা শুরু করেন। এরপর তিনি এ প্রোডাকশনে (বর্তমানে শিন-এই অ্যানিমেশন) যোগ দেন। দীর্ঘ সময় ধরে তিনি ‘ডোরেমন’, ‘চিবি মারুকো-চান’, ‘লুপিন থ্রি’, এবং ‘মাজিমে নি ফুমাজিমে কাইকেতসু জোরোরি’-এর মতো অ্যানিমেটেড কার্টুন শো পরিচালনা করেছেন।
শিবায়ামা সুতোমু প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন ১৯৭৮ সালে শিবায়ামা ওসামু কোবায়াশি এবং মিচিশিরো ইয়ামাদার সঙ্গে আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস প্রতিষ্ঠা করেন, যা এই শিল্পে তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করে। স্টুডিওটি নিশ্চিত করেছে যে পরিবারের ইচ্ছানুযায়ী তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে একটি পৃথক স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
