TRENDING:

Crime News: পরকীয়ায় মজে ? সন্দেহের বশে ভ্যালেন্টাইনস ডে-তেই স্ত্রীকে কাঁচি দিয়ে গলা কেটে খুন স্বামীর

Last Updated:
বিয়ের চারমাসের মধ্যেই স্ত্রীকে গলা কেটে খুন করল পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যুবক। ভ্যালেন্টাইনস ডে-র দিন স্ত্রীর সঙ্গে উদযাপন করার পরই গাড়ির মধ্যে কাঁচি দিয়ে স্ত্রীর গলা কেটে খুন যুবকের
advertisement
1/5
পরকীয়ায় মজে ? সন্দেহের বশে ভ্যালেন্টাইনস ডে-তেই স্ত্রীকে কাঁচি দিয়ে গলা কেটে খুন স্বামীর
চার মাসের বিয়ে শেষ হল নৃশংস পরিণতিতে। হত্যা। ৩১ বছর বয়সি, পেশায় হরিয়ানার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যুবক খুন করল অন্তঃসত্ত্বা স্ত্রীকে। ভ্যালেন্টানস ডে-র দিন স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে যায় যুবক, তার পর গাড়ির মধ্যেই তাঁর গলা কেটে খুন করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গোটা ঘটনাটিকে ডাকাতি বলেও চালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত অঙ্ক মিলল না! পার পেল না হরিয়ানার ঝঝ্‌জরের যুবক! পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অংশুল, স্ত্রী মেহেককে খুনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
advertisement
2/5
পুলিশ জানিয়েছে, মেহেক দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন। গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ে হয় মেহেক ও অংশুলের, তারা গুরগাঁওয়ে থাকতেন। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছে, স্ত্রীকে গলার নলি কেটে খুন করার আগে তাঁর সঙ্গে ভ্যালেন্টাইনস ডে-ও পালন করে অংশুল।
advertisement
3/5
পুলিশ জানিয়েছেন, তাদের কাছে ১১২ নম্বরে একটি ফোন আসে। বলা হয়, এক সদ্য বিবাহিত দম্পতির উপর ডাকাতেরা হামলা করেছে। মহিলাকে খুন করে খালের ধারে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে অংশুল দাবি করে, সেই পুলিশে ফোন করেছিল। তার দাবি ছিল, কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ডাকাতির উদ্দেশে তাদের গাড়ি আটকায়। তার স্ত্রীকে খুন করে এবং তাঁদের গাড়ি নিয়ে পালিয়ে যায়।
advertisement
4/5
বদলি স্টেশন হাউজ অফিসার সুরেশ কুমার জানান, '' অভিযুক্ত যুবক আমাদের জানায়, কয়েকজন তাদের উপর চড়াও হয়েছিল। তার স্ত্রীকে খুন করে এবং তাদের গাড়ি নিয়ে পালায়।'' যদিও অংশুলের বক্তব্যে সন্দেহ হয়েছিল পুলিশের। তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সুরেশ কুমার জানান জানিয়েছেন, জেরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে অভিযুক্ত। ডাকাতির গল্প ফাঁদে। কিন্তু শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকরা করে নেয়। অংশুলকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
5/5
কিন্তু বিয়ের চারমাসের মধ্যে কী এমন ঘটল যে সদ্য বিবাহিত অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করতে হল অংশুলকে? জানা যায়, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতে অংশুল। গত ১৪ ফেব্রুয়ারি মেহেককে তাঁর বাপের বাড়ি থেকে নিয়ে গাড়ি করে গুরুগ্রাম যায় অংশুল। সেখানে দু’জন মিলে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করেন। অভিযোগ, তার পরই স্ত্রীকে খুন করে অংশুল। পুলিশ সূত্রে খবর, কাঁচি দিয়ে গলার নলি কেটে দেওয়া হয় মেহেকের।
বাংলা খবর/ছবি/দেশ/
Crime News: পরকীয়ায় মজে ? সন্দেহের বশে ভ্যালেন্টাইনস ডে-তেই স্ত্রীকে কাঁচি দিয়ে গলা কেটে খুন স্বামীর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল