Who should avoid Milk: ক্যালসিয়ামের ভাণ্ডার হলেও দুধ সবার জন্য নয়! কারা দুধ খেলে অসুস্থ হয়ে পড়তে পারেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

ক্যালসিয়ামের উৎস বলতে প্রথমেই মাথায় আসে দুধ! প্রতিদিন এক গ্লাস দুধ সুস্থ থাকার চাবিকাঠি। ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি-তে সমৃদ্ধ দুধ শিশুদের বৃদ্ধির জন্য খুবই জরুরি। হাড় শক্ত করতে ও সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে দুধের বিকল্প নেই। তবে পুষ্টিবিদরা সতর্ক করছেন, দুধ সবার জন্য নয়। কারা দুধ ভুলেও ছোঁবেন না?
advertisement
2/8
হৃদরোগ বা বেশি কোলেস্টেরল: যাঁদের হৃদরোগ রয়েছে বা কোলেস্টেরলের মাত্রা বেশি, তাঁদের দুধ না খাওয়াই ভাল। কারণ ফুল-ক্রিম দুধে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে, যা লো-ডেনসিটি লিপোপ্রোটিন (এলডিএল) বা ‘খারাপ’ কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এই ক্ষেত্রে চিকিৎসকেরা লো-ফ্যাট বা স্কিমড দুধ ও দুগ্ধজাত পণ্য খেতে বলেন।
advertisement
3/8
ল্যাকটোজ ইনটলারেন্স: ল্যাকটেজ এনজাইমের ঘাটতির কারণে দুধে থাকা প্রাকৃতিক শর্করা ল্যাকটোজ হজম করতে অসুবিধা হয়, ফলে পেট ফাঁপা, গ্যাস ও ডায়েরিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের এ ধরনের উপসর্গ দেখা দেয়, তাঁদের ল্যাকটোজ-ফ্রি দুধ বা বাদাম দুধ কিংবা সয়া দুধ খেতে বলা হয়।
advertisement
4/8
ক্যানসারের ঝুঁকি: গবেষণায় দেখা গিয়েছে, বেশি দুধ খেলে পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যাঁদের পরিবারে ক্যানসারের ইতিহাস রয়েছে, তাঁরা রোজ দুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
5/8
রোগপ্রতিরোধ ক্ষমতা কম: যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল, যেমন গর্ভবতী, বয়স্ক ব্যক্তি বা যাঁরা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন, তাঁদের কাঁচা বা না-ফুটানো দুধ খাওয়া উচিৎ নয়। এ ধরনের দুধে সালমোনেলা ও ই. কোলাইয়ের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
advertisement
6/8
দুধের প্রোটিনে অ্যালার্জি: অনেকের দুধে অ্যালার্জি হয়। লক্ষণ হিসেবে ত্বকে র‍্যাশ, ফোলা এবং শ্বাসকষ্ট হতে পারে।
advertisement
7/8
রক্তাল্পতায় ভোগা শিশু:শিশু চিকিৎসকরা ছোট শিশুদের অতিরিক্ত দুধ খাওয়াতে নিষেধ করেন। বেশি দুধ খেলে শিশুর আয়রনসমৃদ্ধ খাবারের প্রতি আগ্রহ কমে যেতে পারে, ফলে আয়রনের ঘাটতি জনিত রক্তাল্পতার ঝুঁকি বাড়ে। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বিভিন্ন পুষ্টি উপাদানসমৃদ্ধ সুষম খাবার খাওয়া জরুরি।
advertisement
8/8
ব্রণের সমস্যা: ত্বক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত দুধ খেলে ব্রণের সমস্যা আরও বাড়তে পারে। দুধে থাকা কিছু হরমোন ও গ্রোথ ফ্যাক্টর ইনসুলিনের মাত্রা বাড়িয়ে সেবাম উৎপাদন বৃদ্ধি করে, যার ফলে ব্রণ দেখা দেয়। এছাড়া যাঁদের হজমজনিত সমস্যা বা কিডনি-সংক্রান্ত রোগ রয়েছে, তাদেরও দুধ খাওয়া উপযোগী কি না এবং কতটা পরিমাণে খাওয়া উচিত—সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Who should avoid Milk: ক্যালসিয়ামের ভাণ্ডার হলেও দুধ সবার জন্য নয়! কারা দুধ খেলে অসুস্থ হয়ে পড়তে পারেন? পড়ুন