Vallentine Day Park: প্রেমদিবসে একান্তে -নির্জনে কাপলদের সময় কাটানোর সেরা এই পার্ক, কেমন করে যাবেন রইল সুলুকসন্ধান
- Reported by:Tanmoy Mondal
- Published by:Debalina Datta
Last Updated:
Vallentine Day Park: ভালবাসার দিনে কাটিয়ে আসুন প্রিয়জনকে নিয়ে রঘুনাথগঞ্জের সুভাষ দ্বীপে
advertisement
1/6

রঘুনাথগঞ্জ, তন্ময় মন্ডল: শনিবার ভালবাসার দিন। ভ্যালেন্টাইন ডে। নিজের প্রিয়জন কে নিয়ে কাটিয়ে আসুন মুর্শিদাবাদের অন্যতম পার্ক। ভালবাসার মানুষকে নিয়ে একান্তে সময় কাটাতে হাজির হতেই পারেন রঘুনাথগঞ্জের সুভাষ দ্বীপে।
advertisement
2/6
ভাগীরথী নদীর পাড়ে রঘুনাথগঞ্জের গড়ে উঠেছে বিনোদন পার্ক। শহর থেকে কিছুটা দূরে নদীর পাড়ে নিরিবিলি ও মনোরম পরিবেশে একটি পার্কটি গড়ে ওঠার কারণে পর্যটকদের নজর কাড়ছে। প্রায় ৬৫ বিঘা এলাকা নিয়ে সেজে উঠেছে এই দ্বীপচরটি। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
3/6
পর্যটকদের কথা মাথায় রেখে কটেজ থেকে শিশুদের জন্য বিনোদন পার্কও গড়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। পরিযায়ী পাখিরা যাতে এখানে আসতে পারে, তার জন্য গড়ে তোলা হয় পাখিরালয়ও। জঙ্গিপুর শহর থেকে সড়ক পথের পাশাপাশি লঞ্চে করে নদীপথেও পর্যটকরা এখানে আসতে পারবেন। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
4/6
জঙ্গিপুর পৌরসভার অধীনে এই সুভাষ দ্বীপ এখন পর্যটকদের কাছে নতুন আকর্ষণ গড়ে তুলেছে। রঘুনাথগঞ্জের জঙ্গিপুর সদর ঘাট। ভাগীরথীর তীরে প্রায় ৬৫ বিঘা জমির উপরে জঙ্গিপুর পুরসভা উদ্যোগে তৈরি এই নেতাজি সুভাষ দ্বীপ। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
5/6
বলা বাহুল্য, মুর্শিদাবাদে মতিঝিলের পর দ্বিতীয় পর্যটনকেন্দ্র হিসাবে সুভাষ দ্বীপকে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে রাজ্য সরকারের। এর জন্য অর্থ বরাদ্দ হয় প্রায় তিন কোটি টাকা। সুভাষ দ্বীপের নামের সার্থকতা রেখে বসানো হয়েছে দেশের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। নতুন করে গড়ে তোলা হয়েছে রাস্তাঘাট। গড়ে তোলা হয়েছে পাখিরালয়। সেখানে রয়েছে রং-বেরংয়ের পাখির সমাহার। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
6/6
সুভাষ দ্বীপে থাকছে আধুনিক কটেজ। ক্যান্টিনের সুবন্দোবস্ত। আছে গাড়ি পার্কিং-এর জন্য ব্যবস্থা। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য সুভাষ দ্বীপে থাকছে দোলনা, স্লিপ। বসানো হয়েছে ফোয়ারা। দ্বীপ লাগোয়া জলাশয়ে থাকছে বোটিংয়ের সুবন্দোবস্ত। ফলে ভালবাসার দিনে একান্তে সময় কাটাতে ঘুরে আসুন এই পার্কে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vallentine Day Park: প্রেমদিবসে একান্তে -নির্জনে কাপলদের সময় কাটানোর সেরা এই পার্ক, কেমন করে যাবেন রইল সুলুকসন্ধান