TRENDING:

Travel: পাহাড়ের মাঝে যোগীঘাট! খুব সস্তায় থাকা খাওয়া! টেন্টেও থাকা যাবে! জানুন

Last Updated:
Travel: পাহাড়ের কোলে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর অন্যতম জায়গা হতে পারে যোগীঘাট! যেকোনও সময় যাওয়া যাবে! সস্তায় মিলবে থাকা খাওয়া! জেনে নিন বিস্তারিত
advertisement
1/6
পাহাড়ের মাঝে যোগীঘাট! খুব সস্তায় থাকা খাওয়া! টেন্টেও থাকা যাবে! জানুন
পাহাড়ের কোলে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর অন্যতম জায়গা হতে পারে যোগীঘাট। দেরি না করে এবারে শীতে ঘুরে আসুন।পাখির কলতান,নদীর জলের স্রোতের শব্দ, চোখ জুড়ানো সবুজে মন ভরে যায় এই জায়গায়।
advertisement
2/6
ঝাড়ু ও শরবনের আড়ালে সূর্য অস্ত যায় এখানে।রিয়াং নদীর পাশের এই যোগীঘাটের নাম এখনও সেভাবে কেউ জানে না । এখানে এসে নিজের চোখে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দু’পারের মন ভাল করা প্রকৃতি দেখে প্রেমে পড়ে যাবেন সকলে।
advertisement
3/6
ধাপে ধাপে রিয়াংয়ের নেমে যাওয়া নদীর জলকেলির শব্দ মন জুড়িয়ে দেয়। এই সময় নতুন সবুজ পাতার রং জায়গাটিকে আরও সুন্দর করে তোলে। সকাল থেকে বিকেল সেই রঙের অদলবদল যোগীঘাটের প্রকৃতিকে আরও বৈচিত্রময় ও উপভোগ্য বিষয়।
advertisement
4/6
বছরের যে কোনও সময়ে ছোট ছুটি সম্বল করে রিয়াং নদীর গান শোনার জন্য যাওয়া যেতে পারে যোগীঘাট। উচ্চতা সাড়ে তিন হাজার ফুটের কাছাকাছি হওয়ায় শীত-গ্রীষ্ম, কোনওটারই তীব্রতা সেরকম পীড়াদায়ক নয়। সেরা মানের কমলালেবুর জন্য বিখ্যাত সিটংয়ের নিম্নবর্তী অংশে সব দিক থেকে (সিটং-২ খাসমহল) ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্যের আধার যোগীঘাট।
advertisement
5/6
কী ভাবে যাবেন: নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দু’টি রাস্তায় যোগীঘাট যাওয়া যায়। ১) রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে। ২) সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। দুই রাস্তাতেই দূরত্ব শিলিগুড়ি থেকে ৭০-৭৫ কিমি। কার্শিয়াং থেকে ৩০-৩২ কিমি।
advertisement
6/6
কোথায় থাকবেন: রিয়াং নদীর সেতুতে ওঠার মুখেই মুখিয়া হোম স্টে যোগীঘাটে থাকার একমাত্র জায়গা। জনপ্রতি দিনপ্রতি থাকা ও খাওয়ার খরচ ১২০০-১৫০০ টাকা। কিংবা নিজের টেন্ট লাগিয়ে নদীর পাশে থাকতেই পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: পাহাড়ের মাঝে যোগীঘাট! খুব সস্তায় থাকা খাওয়া! টেন্টেও থাকা যাবে! জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল