TRENDING:

Health Tips: অচেনা এই শাক শরীর থেকে নিংড়ে নেয় হাজার রোগ! আজই বাজার খুঁজে বাড়িতে আনুন, নাম জানেন?

Last Updated:
Health Tips: ভারত-সহ বাংলাদেশ, ভুটান, চিনেও এই শাক চাষ হয়। তবে এই শাক উত্তরবঙ্গের গ্রাম-গঞ্জে খুবই জনপ্রিয়। গাছটির উচ্চতা খুব বেশি হয় না, কিন্তু এই শাক জন্মানোর পর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়।
advertisement
1/10
অচেনা এই শাক শরীর থেকে নিংড়ে নেয় হাজার রোগ! আজই বাজার খুঁজে বাড়িতে আনুন
*উত্তরে জনপ্রিয় শাক নাপা শাক বা লাফা শাক। ভারত-সহ বাংলাদেশ, ভুটান, চিনেও এই শাক চাষ হয়। তবে এই শাক উত্তরবঙ্গের গ্রাম-গঞ্জে খুবই জনপ্রিয়। গাছটির উচ্চতা খুব বেশি হয় না, কিন্তু এই শাক জন্মানোর পর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*নাপা শাক নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতেই রান্না করে খাওয়া যেতে পারে। নিয়মিত এই শাক খেলে নানা ধরনের রোগ-ব্যাধি দূর হয়। এতে শরীরও সুস্থ থাকে। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*জন্মানোর ২০-৩০ দিনের মধ্যে লাফা শাক খাওয়ার উপযুক্ত হয়। লাফা শাকের পাতা এবং ডাটা দিয়ে উত্তরের মানুষ প্যালকা রান্না করে, যা খুবই সুস্বাদু। প্যালকা হল লাফা শাকের পাতা দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*এই প্যালকা বানাতে লাগে কাঁচা লঙ্কা, রশুন ও লবন। এই তিনটি মাত্র উপকরণ। প্রথমে কড়াইতে জল গরম করে সেই গরম জলে কাঁচালঙ্কা, রসুন, লবণ দিয়ে সেই জলে নাফা শাক ছেড়ে দেওয়া হয়। জলের উপর লাফা শাকের পাতা ভেসে থাকে। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*কী ভাবে এই শাক বানাবেন, কতটা উপকার জানেন? বাড়িতেই খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই নাপা শাক বা লাফা শাক। খেতে যেমন সুস্বাদু, তেমনই রয়েছে মহা ঔষধিগুণ। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*কমবেশি সবাই শাক খেতে ভালবাসে। এই নাপা শাকের ঝোল অনেকে স্যুপের মতো খায়। অনেকে আবার শাক ভাজা কিংবা মাছের সঙ্গে রান্না করেও খেতে পছন্দ করেন। গ্রাম গঞ্জের বিভিন্ন জায়গায় এই শাক চাষ হয়। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*হার্টের জন্য উপকারী এই শাক। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেসের হার কমায়। যা হার্টের উপর চাপ কমাতে সাহায্য করে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*উচ্চ রক্তচাপের বড় সুরাহা নাপা শাক। নাপা শাকের গুণে রক্তে কর্টিসল হরমোনের ক্ষরণ কমে যায়। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*সুগার কন্ট্রোল ছাড়াও ওজন কমাতে সাহায্য করে নাপা শাক। নাপা শাকের ফাইবার পেট ভরাট রাখে দীর্ঘক্ষণ। ফলে বারবার খিদে পায় না। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও নাপা শাকের মধ্যে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিনটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা যত বাড়ে, ততই ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে শরীর। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: অচেনা এই শাক শরীর থেকে নিংড়ে নেয় হাজার রোগ! আজই বাজার খুঁজে বাড়িতে আনুন, নাম জানেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল