TRENDING:

Sojne Phool Benefits: ঋতু পরিবর্তনে বারবার অসুস্থ হচ্ছেন? পাতে রাখুন ওষধি গুণে পরিপূর্ণ গ্রামবাংলার এই ফুল, বাজারে দেখলেই কিনে আনুন

Last Updated:
Sojne Phool Benefits: ঋতু পরিবর্তনের সময় সজনে ফুল হতে পারে প্রাকৃতিক টনিক। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য উন্নত করতে বসন্তকালে খাদ্য তালিকায় রাখুন সজনে ফুল
advertisement
1/6
ঋতু পরিবর্তনে বারবার অসুস্থ হচ্ছেন? পাতে রাখুন ফুল, মুশকিল আসান হবে নিমেষেই
বাংলা ক্যালেন্ডারের পাতায় ফাল্গুন মাস। অর্থাৎ ঋতু পরিবর্তনের শুরু। শীতের ঘরে তালা। ফাগুনের দখিনা হাওয়া একটু একটু করে বাড়িতে তাপমাত্রা। এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আসে জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ। ফলে এই সময় সুস্থ রাখতে এই ঘরোয়া পদ্ধতি জুড়ি মেলা ভার। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
শীত পেরিয়ে বসন্তের হাওয়ায় ঋতু পরিবর্তনে শরীরকে সুস্থ রাখতে ঘরোয়া পদ্ধতিতে এই গাছের ফুল খাদ্য তালিকায় রাখলেই মুশকিল আসান! যার জন্য বাজারে যেতে হবে না। বাড়ির আশেপাশেই পাওয়া যায় এই ফুল। কারণ গ্রাম বাংলায় এই গাছ প্রায় সর্বত্রই চোখে পড়ে। অন্যতম ঔষধিগুন সম্পন্ন এই গাছের ফুল ঋতু পরিবর্তনে নিজেকে সুস্থ রাখতে একদম অবর্থ্য উপায়।
advertisement
3/6
এই ফুল দিয়ে তরকারি ও বড়া তৈরি করে খাওয়া যায়। আবার ঘি বা তেল দিয়ে ভেজেও খাওয়া যায়। এই ফুলে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি সহ অন্যান্য খনিজ পদার্থ। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এর পাশাপাশি এই ফুল খেলে ডায়াবেটিস থেকেও উপকার পাওয়া যায়। ফলে এই ফুল মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী।
advertisement
4/6
এই ফুলটি হল, সজনে ফুল। সজনে গাছকে উপকারী কাজ বলা হয়। মূলত এই গাছের পাতা ও ডাটা সাধারণ মানুষ খায়। কিন্তু খুব কম  মানুষই জানেন এই গাছের ফুলের উপকারিতা। সজনে ফুল শুধুমাত্র এই বসন্তকালেই পাওয়া যায়। তাই সজনে ফুল এই সময়ে খাদ্য তালিকায় রাখার জন্য উপদেশ দেন চিকিৎসকেরা।
advertisement
5/6
সজনে ফুলের উপকারিতা সম্পর্কে জেলা স্বাস্থ্য অফিসার আয়ুষ, ডাঃ প্রকাশ হাজরা বলেন, "বর্তমানে ঋতু পরিবর্তনের সময়। এই সময় জ্বর সর্দি কাশিসহ বিভিন্ন রোগ অসুখ লেগেই থাকে। প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া ভাবেই এইসব রোগ অসুখের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হল সজনে ফুল। সজনে ফুল ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি সহ খনিজ পদার্থের ভাণ্ডার। সজনে ফুল খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নারী-পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে সজনে ফুল। আবার ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে এই ফুল খাওয়া অনেক উপকারী।"
advertisement
6/6
প্রজননতন্ত্রের জন্য সজনে ফুল একদম পারফেক্ট ওষুধ। যারা অলিগোস্পার্মিয়ায় ভুগছে বা যেসব পুরুষ ইরেক্টাইল ডিসফাংশন মত অসুখে হতাশ,  তাদের জন্য অন্যতম উপকারী সজনে ফুল। এমনকী বন্ধ্যাত্বের সমস্যাতেও ভাল ভেষজ অষুধ হল এই সজনে ফুল। পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্রই দেখা যায় সজনে গাছ। আর এই সময় ফুলে ফুলে ভরে উঠেছে গাছগুলি। ঋতু পরিবর্তনের সময় এর বড়া, তরকারি রান্না করে খাওয়া শুরু করুন। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা। মুক্তি পাবেন বিভিন্ন রোগ অসুখ থেকে। ইউনানি চিকিৎসায় টনিকের অন্যতম উপাদানই হল সজনে ফুল। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sojne Phool Benefits: ঋতু পরিবর্তনে বারবার অসুস্থ হচ্ছেন? পাতে রাখুন ওষধি গুণে পরিপূর্ণ গ্রামবাংলার এই ফুল, বাজারে দেখলেই কিনে আনুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল