TRENDING:

Sleepiness: আপনার কি সারাদিন ঘুম পায়? ক্লান্তিতে মনে হয় শুয়েই থাকি? বড় ক্ষতির আগে জানুন

Last Updated:
Sleepiness: ঘুমের আগে ক্লান্তি। ঘুম থেকে উঠেও ক্লান্তি। সারা দিনই যেন জোর করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। বড় ক্ষতির আগে অবশ্যই জানুন
advertisement
1/8
আপনার কি সারাদিন ঘুম পায়? ক্লান্তিতে মনে হয় শুয়েই থাকি? বড় ক্ষতির আগে জানুন
ঘুমের আগে ক্লান্তি। ঘুম থেকে উঠেও ক্লান্তি। সারা দিনই যেন জোর করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এমনই চলছে দিনের পর দিন। এ কথা শুনলে অনেকেই ভাববেন তাঁকে নিয়েই আলোচনা হচ্ছে। কারণ, এমন সমস্যা রয়েছে অনেকের। কিন্তু কেন এমন হয়? তা জানা প্রয়োজন।
advertisement
2/8
দিনে ৭-৮ ঘণ্টা ঘুম যথাযথ বা পর্যাপ্ত বলেই মনে করেন অনেকে। কিন্তু এতক্ষণ ঘুমানোর পরেও সারা দিন ক্লান্তি লাগে। সারা দিন ঘুম ঘুম ভাব থাকে, শরীরে কাজ করে আলস্য। কেন এমন হয় জানেন?
advertisement
3/8
সারা দিন ক্লান্তি, ঘুম ঘুম ভাবের মূল কারণ হলো শরীরে ভিটামিনের ঘাটতি। মূলত দুটি ভিটামিনের অভাবেই এই লক্ষণ দেখা যায়। এর কারণে কাজ করতে ভাল লাগে না।
advertisement
4/8
প্রবল আলস্য ঘিরে ধরে শরীরকে। এ থেকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। মূলত ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে শরীরে এই আলস্য ভাব দেখা যায়। ভিটামিন ডির কমতির জন্য হাড়ের জোর কমে, চুল পড়তে শুরু করে।
advertisement
5/8
দীর্ঘদিন রোদে না বের হওয়ার ফলে এই ভিটামিন ডি-র ঘাটতি হতে পারে। ভাল খাবারের অভাবেও এই ঘাটতি দেখা দেয়। তাই এই সমস্যা দূর করতে প্রতিদিন দুধ, দই বা পনির জাতীয় খাবার পাতে রাখতে হবে, যা থেকে ভাল মাত্রায় ভিটামিন ডি মিলবে।
advertisement
6/8
ঘুম: এক কালে ছিল টিভি দেখার নেশা। এখন তার সঙ্গে ফোন, কম্পিউটারের মতো নানা ধরনের জিনিস যোগ হয়েছে। এ সবের টানে কমছে ঘুমের সময়। তাই প্রয়োজন মতো বিশ্রাম পাচ্ছে না শরীর। ক্লান্তিও কাটছে না।
advertisement
7/8
ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলেও জানান দেয় শরীর। ক্লান্তি হল ডায়াবিটিসের একটি গুরুতর উপসর্গ। ফলে একবার পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিন। মানসিক চাপ: মানসিক স্বাস্থ্যের উপরও নির্ভর করে ক্লান্তি। টানা মানসিক চাপ থাকলে তার চাপ গিয়ে পড়ে পেশিতেও। মাথা ব্যথা, পেটের সমস্যাও লেগে থাকে। সব মিলে ক্লান্তি থেকে যায়।
advertisement
8/8
ওজন: শরীরের ওজন যত বেশি হবে, যে কোনও কাজেই তত বেশি খাটনি হবে। ফলে অনেক বেশি শক্তি ক্ষয় হবে। তাই স্থূলতার কারণেও কাটতে চায় না ক্লান্তি। খাওয়া: খাওয়াদাওয়া ঠিক মতো না হলে ক্লান্তি কাটানো কঠিন। অনেকেই সময়ে খাবার খাওয়ার অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন। যখন খিদে পেল বা সময় হল, তখনই খেয়ে নেন। তাতে শরীর সময় মতো পুষ্টি পায় না। ফলে কর্মশক্তিও কমতে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sleepiness: আপনার কি সারাদিন ঘুম পায়? ক্লান্তিতে মনে হয় শুয়েই থাকি? বড় ক্ষতির আগে জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল