Skin care tips : বুড়িয়ে যাচ্ছে হাতের চামড়া? একজোড়া নিটোল বাহু পেতে কী করবেন, কী করবেন না
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Skin care tips : হাতে কিন্তু সহজেই বয়সের ছাপ পড়ে। কারণ সবচেয়ে সক্রিয় অঙ্গ সেটিই। তাই তার পর্যাপ্ত পরিমাণে যত্নের প্রয়োজন আছে।
advertisement
1/6

মুখের দিকে নজর দিতে গিয়ে শরীরের অন্য অংশে তেমন যত্ন করেন না অনেকেই। আর তার মধ্য়ে অন্যতম হল হাত। হাতে কিন্তু সহজেই বয়সের ছাপ পড়ে। কারণ সবচেয়ে সক্রিয় অঙ্গ সেটিই। তাই তার পর্যাপ্ত পরিমাণে যত্নের প্রয়োজন আছে। তাই হাত বুড়িয়ে যাওয়ার আগেই সাবধান হোন। জানুন একজোড়া নিটোল বাহুদ্বয় পেতে কী করবেন-
advertisement
2/6
১) রাতে ঘুমোতে যাওয়ার আগে যেমন মুখে নাইট ক্রিম মাখেন, তেমনই হাতে নিয়মিত ঘুমনোর আগে হ্যান্ড ক্রিম মাখুন। এতে হাতের ত্বক সুন্দর থাকবে।
advertisement
3/6
২) বেশি ক্ষার যুক্ত সাবান হাতে ব্যবহার করবেন না। করলেও অবশ্য়ই হাতে ময়েশ্চরাইজার মাখুন।
advertisement
4/6
৩) রোদে বেরোনোর আগে শুধু মুখে সানস্ক্রিন লাগাবেন না। সূর্যের অতিবেগুনি রশ্মি লাগলে মুখের থেকেও হাতে সহজেই ট্যান পড়ে যায়। ত্বককে দুর্বল করে দেয়। তাই বেরনোর আগে হাতে সানস্ক্রিন মাখুন অবশ্যই।
advertisement
5/6
৪) ত্বক হাইড্রেটেড রাখা খুবই প্রয়োজন। ত্বকে রুক্ষতা চলে এলে তাতে সহজেই বয়সের ছাপ পড়ে। তাই অবশ্য়ই রোজ স্নানের পরে হাতে ভাল করে ময়েশ্চরাইজার মাখুন। যতবারই হাত ধোবেন সাবান দিয়ে, চেষ্টা করবেন ময়েশ্চরাইজার মাখতে।
advertisement
6/6
৫) ঘরের কাজ যেমন বাসন মাজা, বা কাপড় কাচতে গিয়ে বেশি ক্ষার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হাতে গ্লাভস পরে কাজ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin care tips : বুড়িয়ে যাচ্ছে হাতের চামড়া? একজোড়া নিটোল বাহু পেতে কী করবেন, কী করবেন না