TRENDING:

Holi Eye Care Tips: দোলে চোখে আবির ঢুকেছে? ভুল করেও রগড়াবেন না! সঙ্গে সঙ্গে এই ১টি কাজ করলে বাঁচবে দৃষ্টিশক্তি, জানালেন চিকিৎসক

Last Updated:
Holi Eye Care Tips: রঙের উৎসবে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে আবিরের রাসায়নিক ও কাঁচের কণা থেকে। কর্নিয়া বাঁচাতে এবং দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখতে কী করবেন আর কী করবেন না, জানালেন চক্ষুরোগ বিশেষজ্ঞ
advertisement
1/6
দোলে চোখে আবির ঢুকেছে? সঙ্গে সঙ্গে এই ১টি কাজ করলে বাঁচবে দৃষ্টিশক্তি, জানালেন চিকিৎসক
হাতে পিচকিরি, পকেটে আবির আর আকাশজুড়ে রঙের খেলা। তবে আনন্দের এই হুল্লোড়ে অনেক সময় অসাবধানবশত রং বা আবির চোখের ভেতরে ঢুকে গিয়ে তৈরি করতে পারে মারাত্মক বিপত্তি। সামান্য জ্বালা থেকে শুরু করে দৃষ্টিশক্তি হারানোর মতো ঝুঁকিও থেকে যায়।
advertisement
2/6
মুর্শিদাবাদের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার উত্তম রায় চৌধুরী জানিয়েছেন, দোলের পরপরই কর্নিয়ার সমস্যা খুব বেড়ে যায়। রঙের মধ্যে থাকা কাঁচের সূক্ষ্ম টুকরো চোখে ঢুকে যাওয়া ও তারপর চোখ জোরে রগড়ানোর ফলে কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করায় অন্ধত্ব রোধ করা গেছে। কিন্তু এমন ঘটনা বড় থেকে ছোট সকলের ক্ষেত্রেই ঘটে।
advertisement
3/6
বাজারে এখন যে সব আবির দেদার বিকোচ্ছে, তার অনেকগুলোতেই মেশানো হচ্ছে নানারকম মশলা ও রাসায়নিক, যা ত্বকের তো বটেই, চোখেরও বারোটা বাজিয়ে দিচ্ছে। গত বছর দেখা গিয়েছিল, অনেক জায়গায় আবিরে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হচ্ছে। এই কার্বাইড চোখের মণির সংস্পর্শে এলে তা অপূরণীয় ক্ষতি করতে পারে।
advertisement
4/6
চোখে রং বা আবির ঢুকলে আমাদের সহজাত প্রবৃত্তি হলো চোখ কচলে ফেলা। ভুল করেও এই কাজ করবেন না। কৃত্রিম রঙে থাকা রাসায়নিক বা আবিরের সূক্ষ্ম কাঁচের কণা কর্নিয়াতে ক্ষত তৈরি করতে পারে। এতে জ্বালা এবং ইনফেকশন দুই-ই বেড়ে যায়।
advertisement
5/6
রং ঢোকামাত্রই পরিষ্কার ঠান্ডা জল বা স্টেরাইল স্যালাইন সলিউশন দিয়ে বারবার চোখ ধুয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, সরাসরি চোখের মণির ওপর জলের খুব জোরে ঝাপটা দেবেন না। এতে উল্টো চাপ সৃষ্টি হয়ে চোখের ক্ষতি হতে পারে। বরং মাথাটা একদিকে কাত করে চোখের ভেতরের কোণ থেকে বাইরের কোণের দিকে ধীরে ধীরে জল ঢালুন, যাতে ধুলো বা রঙের কণা ধুয়ে বেরিয়ে যায়।
advertisement
6/6
বিপদ ঘটার আগেই সাবধান হওয়া ভাল। দোল বা হোলি খেলার সময় প্রোটেক্টিভ গগলস বা সাধারণ চশমা ব্যবহার করুন। এতে সরাসরি রঙ বা জলভরা বেলুন চোখে এসে লাগার ভয় থাকে না। এছাড়া বাজারের সস্তা কেমিক্যাল দেওয়া রঙের বদলে ভেষজ আবির ব্যবহার করলেই ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi Eye Care Tips: দোলে চোখে আবির ঢুকেছে? ভুল করেও রগড়াবেন না! সঙ্গে সঙ্গে এই ১টি কাজ করলে বাঁচবে দৃষ্টিশক্তি, জানালেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল