Nadia Temple Tourism: বাংলার নিজস্ব আটচালা স্থাপত্যে গড়ে ওঠা নবদ্বীপের দ্বাদশ শিবমন্দির ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Nadia Temple Tourism:আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি শুধু পুজোর স্থান নয়, বরং পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিত।
advertisement
1/6

নদিয়ার প্রাচীন শহর নবদ্বীপ-এর ভাগীরথী তীরবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বাদশ শিব মন্দির আজও ভক্ত ও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
১৮৩৫ খ্রিস্টাব্দে (১৭৫৭ শক) নবদ্বীপের ব্যবসায়ী গুরুদাস দাস এই মন্দির কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। বাংলার নিজস্ব ‘আটচালা’ স্থাপত্য শৈলীতে নির্মিত ১২ টি ছোট শিবমন্দির একত্রে গড়ে ওঠায় এর নামকরণ হয় ‘দ্বাদশ শিব মন্দির’।
advertisement
3/6
প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং আনুমানিক ২৫ ফুট উচ্চতার এই মন্দিরগুলির চালা-আকৃতির ছাদ বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যরীতির পরিচয় বহন করে।
advertisement
4/6
মন্দিরের দেয়ালে টেরাকোটা নকশা ও সূক্ষ্ম কারুকার্য বাংলার প্রাচীন শিল্প ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত। ধর্মীয় দিক থেকে এই মন্দিরসমূহ শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
5/6
প্রতি বছর মহা শিবরাত্রি ও অন্যান্য শিব সম্পর্কিত তিথিতে এখানে ভক্তদের ভিড় লক্ষ করা যায়।আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি শুধু পুজোর স্থান নয়, বরং পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিত।
advertisement
6/6
বর্তমানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত এই মন্দির কমপ্লেক্স নবদ্বীপের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিহাস, স্থাপত্য ও ভক্তির মেলবন্ধনে দ্বাদশ শিব মন্দির আজও নদিয়ার গর্ব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nadia Temple Tourism: বাংলার নিজস্ব আটচালা স্থাপত্যে গড়ে ওঠা নবদ্বীপের দ্বাদশ শিবমন্দির ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন