Mohabbat Ka Sharbat: পুরনো দিল্লির বিখ্যাত 'মহব্বত কা শরবত' এবার আরও পুষ্টিকর! চিনির বদলে মেশান এই ১টি জিনিস, ইফতারে শরীর ও মন দুই-ই চাঙ্গা হবে
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Mohabbat Ka Sharbat: ইফতারে এক চুমুকেই প্রাণ জুড়াবে 'মহব্বতের শরবত'। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে তৈরি করবেন এই পুষ্টিকর ও সুস্বাদু গোলাপি পানীয়
advertisement
1/6

চলছে রমজান মাস, এই রমজান মাসে মহব্বতের শরবত খান না এমন মানুষ কম রয়েছেন। তবে এই শরবত তৈরির সময় সামান্য পরিবর্তন করলেই শরবতকে পুষ্টিকর করা যাবে।এই শরবতের প্রতি চুমুকে জুড়াবে শরীর-মন। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
পুরনো দিল্লির মহব্বত কা শরবত। পবিত্র রমজান মাসে বেশি জনপ্রিয় হয় এবং ইফতারের সময় এটি সর্বাধিক পানীয় হিসাবে পান করা হয়। তবে এখন গোটা দেশেই এই শরবতের নাম ছড়িয়েছে। এই শরবত থেকে চিনি বাদ দিতে হবে।
advertisement
3/6
রমজান মাস ছাড়াও গরমকালে এই পানীয়ই বেশি জনপ্রিয়। এই গোলাপি রঙের পানীয়ের আকর্ষণই এরকম যে এটাকে এড়িয়ে যাওয়া যায় না। সেজন্য এই শরবত স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ দেবজ্যোতি জানা।
advertisement
4/6
এই পানীয়ের মূল উপাদান হল তরমুজ। এই মহব্বত কা শরবতের উপাদান- হল কয়েক টুকরো তরমুজ, রুহ আফজা, রোজ সিরাপ, পাউডার সুগার, ঠাণ্ডা দুধ, বরফের টুকরো, এলাচ পাউডার সহ অন্যান্য উপাদান। তবে এই সুগারের বদলে মধু অথবা মিছিরি ব্যবহার করলেই স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
5/6
মিছিরি দিলে শরীর ঠান্ডা হবে। আর মধু দিলে ইমিউনিটি বাড়বে। চিনির ক্ষতিকর দিক এড়ানো যাবে সহজে। প্রথমে বড় পাত্রে দুই কাপ ঠাণ্ডা দুধ ঢালতে হবে। তাতে দুই টেবিল চামচ রুহ আফজা বা রোজ সিরাপ দিতে হবে। এরপর তাতে একের চার ভাগ টেবিল চামচ এলাচ গুঁড়ো দিতে হবে।
advertisement
6/6
এরপর সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিয়ে তাতে একের চার ভাগ তরমুজ কেটে টুকরো করে দিতে হবে। এরপর আগের মিশ্রণে তরমুজের টুকরো দিতে হবে, এতে অল্প বরফের টুকরো দিয়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিতে পারেন আপনি। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mohabbat Ka Sharbat: পুরনো দিল্লির বিখ্যাত 'মহব্বত কা শরবত' এবার আরও পুষ্টিকর! চিনির বদলে মেশান এই ১টি জিনিস, ইফতারে শরীর ও মন দুই-ই চাঙ্গা হবে