TRENDING:

Mango Pest Control Traps: কীটনাশক ছাড়াই আম গাছে পোকা দমনের কামাল! নামমাত্র খরচে বাগানে লাগান এই বিশেষ ট্র্যাপ

Last Updated:
Mango Pest Control Traps: আমের ফলন বাঁচাতে আর দামী কীটনাশক নয়! মাত্র কয়েক টাকায় পাওয়া যাচ্ছে এমন এক বিশেষ ট্র্যাপ, যা নিমেষেই সাফ করবে বাগানের ক্ষতিকর পোকা। বিষমুক্ত ও লাভজনক আম চাষের হদিশ মিলল এবার।
advertisement
1/6
কীটনাশক ছাড়াই আম গাছে পোকা দমনের কামাল! নামমাত্র খরচে বাগানে লাগান এই বিশেষ ট্র্যাপ
আমের জেলা হিসেবে পরিচিত মালদহে ইতিমধ্যেই আম গাছে মুকুল এসেছে এবং অনেক জায়গায় কচি আম বেরোতে শুরু করেছে। এই সময় আম বাগানে সাদা মাছি, থ্রিপস ও এফিডের মতো ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ বাড়ে। এসব পোকা দমনে কীটনাশক ব্যবহার ছাড়াই কার্যকর উপায় হিসেবে হলুদ, নীল ও সাদা রঙের বিশেষ স্টিকি ট্র্যাপ ব্যবহারের পরামর্শ দিলেন মালদহ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
মালদহ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, "আম গাছে মুকুল আসার সময় থেকেই স্টিকি ট্র্যাপ লাগান উচিত। এই সময়েই ক্ষতিকর পোকামাকড় বেশি সক্রিয় থাকে এবং আঠালো বোর্ডে আটকে পড়ে সহজেই নিয়ন্ত্রণে আসে।"
advertisement
3/6
বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫টি স্টিকি ট্র্যাপ ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। বড় বাগানের ক্ষেত্রে সমান দূরত্বে ট্র্যাপ বসাতে হবে এবং গাছের মুকুল বা পাতার সমান উচ্চতায় ডাল বা বাঁশের সঙ্গে সুতো দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। ট্র্যাপ যেন খোলা জায়গায় থাকে, পাতার আড়ালে না থাকে সেদিকেও নজর রাখতে হবে।
advertisement
4/6
বোর্ডে বেশি পোকা বা ধুলো জমে গেলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে ট্র্যাপ পরিবর্তন করা ভাল। আঠা শুকিয়ে গেলে নতুন ট্র্যাপ লাগাতে হবে। এতে ক্ষতিকর পোকা দ্রুত ধরা পড়ে এবং আগেভাগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
advertisement
5/6
বাজারে স্টিকি ট্র্যাপের দাম সাধারণত আকার ও মান অনুযায়ী ৩৫ থেকে ৮০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই পদ্ধতি ব্যবহার করলে কীটনাশক স্প্রে কম লাগে, ফলে ফুল ও কচি ফল ঝরে পড়া কমে এবং ফলনের পরিমাণ ও গুণমান দুটোই ভাল থাকে।
advertisement
6/6
তবে কৃষি বিজ্ঞানীরা বাগান পরিষ্কার রাখার উপরও জোর দিয়েছেন। আক্রান্ত ডাল বা পাতা কেটে ফেলে দেওয়া এবং প্রয়োজনে জৈব কীটনাশক হিসেবে নিম তেলের স্প্রে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের মতে, স্টিকি ট্র্যাপ আম বাগানে পোকা নিয়ন্ত্রণের একটি সস্তা, নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mango Pest Control Traps: কীটনাশক ছাড়াই আম গাছে পোকা দমনের কামাল! নামমাত্র খরচে বাগানে লাগান এই বিশেষ ট্র্যাপ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল