Litchi Tree Care Tips: গাছ ভরে উঠবে লাল রসে! লিচুর ফলন বাড়াতে ও ঝরা রুখতে এখনই করুন এই বিশেষ কাজ
- Reported by:Madan Maity
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Litchi Tree Care Tips: লিচুর মুকুল ও ফল ঝরে পড়ছে? সঠিক পরিচর্যা, পোকা দমন ও পুষ্টি ব্যবহারের মাধ্যমে কীভাবে ফলন বাড়াবেন, জানুন কৃষি বিশেষজ্ঞের কার্যকর টিপস।
advertisement
1/6

বাড়িতে শখ করে অনেকেই লিচু গাছ লাগান। কিন্তু ঠিকমত ফলন না হওয়ায় হতাশ হন। বিশেষ করে মুকুল আসার পর তা ঝরে পড়ে যায়। অনেক সময় মুকুল থাকলেও ফল ঠিকভাবে বড় হয় না। ফলে গাছ থাকা সত্ত্বেও ভালো ফল পাওয়া যায় না। এই সমস্যায় অনেকেই ভোগেন। এগরার কৃষি রত্নপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞের মতে এই সময় সঠিক পরিচর্যা করলে এই সমস্যা দূর করা সম্ভব। একটু যত্ন নিলেই আপনার লিচু গাছ ভরে উঠবে রঙিন ফলে।
advertisement
2/6
লিচু শুধু সুস্বাদু ফল নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন এ, বি ও সি। এছাড়া ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহসহ নানা খনিজ উপাদান থাকে। লিচুর ঔষধি গুণও কম নয়। গরমকালে শরীর ঠান্ডা রাখতে এই ফল খুব উপকারী। তাই গ্রীষ্মের সময় লিচুর চাহিদা অনেক বেশি। এই কারণে বাড়ির লিচু গাছ থেকেও ভাল ফলন পাওয়া গেলে তা অনেক লাভজনক হতে পারে।
advertisement
3/6
কৃষি বিশেষজ্ঞ মাদল কুমার পাল এর মতে, এই সময়টাই লিচু গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন মুকুল ছোট ছোট ফলে পরিণত হয়। এই সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। সঠিকভাবে পরিচর্যা করলে ফল ঝরে পড়া কমে যায়। ফলে ফলের পরিমাণ বাড়ে। তাই এই সময় অবহেলা না করে পরিকল্পনা করে কাজ করতে হবে। তবেই ভাল ফলন পাওয়া সম্ভব।
advertisement
4/6
এই পর্যায়ে হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করা খুব জরুরি। এতে ফল ঝরে পড়া কমে যায়। পাশাপাশি গাছে সাদামাছির আক্রমণ দেখা যায়। এই পোকা গাছের রস শোষণ করে ক্ষতি করে। তাই শোষক নিয়ন্ত্রণকারী ওষুধ ব্যবহার করতে হবে। সঙ্গে ছত্রাকনাশকও প্রয়োগ করা দরকার। এতে গাছ সুস্থ থাকবে। প্রায় ২০ থেকে ২৫ দিন পর আবার একইভাবে দ্বিতীয় ডোজ দিতে হবে।
advertisement
5/6
তৃতীয় ধাপে যখন ফলে হালকা রঙ আসতে শুরু করবে, তখন ফেরোমেন ট্যাগ ব্যবহার করতে হবে। এতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কমে যায়। এই পোকা ফলের ভিতরে ঢুকে নষ্ট করে দেয়। তাই আগে থেকেই প্রতিরোধ করা জরুরি। এছাড়া অনেক সময় লিচু ফেটে যায়। এতে ফল নষ্ট হয়। তাই গাছে বোরন প্রয়োগ করতে হবে। সঙ্গে গ্লিসারিন ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।
advertisement
6/6
কৃষি বিশেষজ্ঞদের মতে, এভাবে গাছের পরিচর্যা করলে লিচু গাছ ভাল ফলন দেবে। গাছ ভরে উঠবে লাল রঙের পাকা ফলে। এতে বাড়ির চাহিদা মিটবে। পাশাপাশি অতিরিক্ত ফল বিক্রি করেও লাভ করা যাবে। তাই শখ করে লাগানো গাছটিতে একটু যত্ন নিলেই শখের লিচু গাছ হয়ে উঠতে পারে লাভজনক সম্পদ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Litchi Tree Care Tips: গাছ ভরে উঠবে লাল রসে! লিচুর ফলন বাড়াতে ও ঝরা রুখতে এখনই করুন এই বিশেষ কাজ