Reheating Tea Effects: বারবার চা গরম করে খাচ্ছেন? সাবধান! শরীরে দানা বাঁধছে মারাত্মক রোগ, জানালেন চিকিৎসক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Reheating Tea Side Effects: বারবার চা গরম করা ক্ষতিকর হতে পারে। এতে পুষ্টিগুণ নষ্ট হয় এবং শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে কেন এই অভ্যাস এড়ানো উচিত, জানুন
advertisement
1/5

কাজের চাপে অনেকেই দিনের মধ্যে একাধিকবার চা বানান। কিন্তু ব্যস্ততার কারণে সেই চা অনেক সময়ই ঠান্ডা হয়ে যায়। তখন বেশিরভাগ মানুষই আবার সেটিকে গরম করে খান। দেখতে সাধারণ অভ্যাস মনে হলেও, এই কাজটি শরীরের জন্য মোটেও ভাল নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
2/5
চিকিৎসক আকাশ কুমারের মতে, একবার বানানো চা বারবার গরম করলে তার পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এতে শরীরের বিভিন্ন ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়। তিনি জানান, চায়ের পাতায় স্বাভাবিকভাবেই কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকতে পারে, যা দীর্ঘ সময় রেখে দিলে এবং বারবার গরম করলে দ্রুত বৃদ্ধি পায়। এই ধরনের চা খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে, এমনকি স্নায়ুতন্ত্রের উপরও প্রভাব ফেলতে পারে।
advertisement
3/5
এছাড়াও, চা বারবার গরম করার ফলে এতে থাকা ক্যাফিন ও ট্যানিনের গুণাগুণ নষ্ট হয়ে যায়। ফলে চায়ের স্বাদ তেতো হয়ে ওঠে এবং তা হজমের সমস্যাও তৈরি করতে পারে। বিশেষ করে দুধ চায়ের ক্ষেত্রে ক্ষতি আরও বেশি।
advertisement
4/5
চিকিৎসক আকাশ কুমার জানিয়েছেন, "দুধ চা বারবার গরম করে খেলে কেসিন ও ক্যাথেচিন মিশে গিয়ে চায়ের উপকারিতা নষ্ট করে দেয়। যা হজমশক্তির উপর প্রভাব ফেলে।
advertisement
5/5
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, যতটা সম্ভব তাজা চা বানিয়ে সঙ্গে সঙ্গেই খাওয়া উচিত। বারবার গরম করে চা খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই শরীরের জন্য বেশি উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Reheating Tea Effects: বারবার চা গরম করে খাচ্ছেন? সাবধান! শরীরে দানা বাঁধছে মারাত্মক রোগ, জানালেন চিকিৎসক