TRENDING:

Ghee With Warm Water Benefits: সকাল সকাল খালি পেটে গরম জলে ঘি মিশিয়ে খান, ব্যাস! ফলাফল দেখে চমকে যাবেন, অনেকেই জানেন না!

Last Updated:
Ghee With Warm Water Benefits: সকালে গরম জলে ঘি মিশিয়ে খাওয়া হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। জানুন বিশেষজ্ঞের মতে এর উপকারিতা
advertisement
1/6
সকালে খালি পেটে গরম জল আর এক চামচ ঘি! ম্যাজিকের মতো সারবে ৫ কঠিন রোগ
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। এটি শরীরের জন্য উপকারী বলেই মনে করা হয়। তবে এই অভ্যাসকে আরও কার্যকর করতে গরম জলের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
2/6
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, "গরম জলে সামান্য ঘি মিশিয়ে পান গ্যাস, বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমতে পারে সহজেই।" অর্থাৎ, প্রতিদিন সকালে এই সহজ পানীয়টি হজম সংক্রান্ত নানা সমস্যার সমাধানে সাহায্য করতে পারে।
advertisement
3/6
শুধু হজমই নয়, ঘি মেশানো গরম জল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সহায়ক। এতে থাকা পুষ্টিগুণ ভাইরাল সংক্রমণ, ফ্লু এবং অন্যান্য অসুখ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ফলে ঋতু পরিবর্তনের সময় এই পানীয় বিশেষ উপকারী হতে পারে।
advertisement
4/6
এছাড়াও, যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্যও এটি একটি ভাল বিকল্প। এই পানীয় খিদের প্রবণতা কমাতে সাহায্য করে, ফলে অযথা খাবার খাওয়ার প্রবণতা কমে এবং শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে বাধা দেয়।
advertisement
5/6
ঘি-এর মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের জয়েন্টের ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে। নিয়মিত এই পানীয় পান করলে আর্থারাইটিসের সমস্যাও অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়।
advertisement
6/6
একই সঙ্গে, ঘি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন ত্বক ও চুলের জন্যও উপকারী। এতে ত্বক উজ্জ্বল হয় এবং চুলের স্বাস্থ্যও উন্নত হয়। তাই প্রতিদিন সকালে এই সহজ অভ্যাস শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ghee With Warm Water Benefits: সকাল সকাল খালি পেটে গরম জলে ঘি মিশিয়ে খান, ব্যাস! ফলাফল দেখে চমকে যাবেন, অনেকেই জানেন না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল