Summer Drink: গরমে আর হাঁসফাঁস নয়, শরীর ঠান্ডা রাখতে চুমুক দিন এই পানীয়তে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Summer Drink: শরীর ঠান্ডা রাখতে ফলের রস কিংবা জুস খেয়েই পেট ভরাচ্ছেন অনেকেই৷ শরীরের হাঁসফাঁসানি কমাতে চুমুক দিতে পারেন এই পানীয়গুলিতে৷
advertisement
1/7

গরমে শরীরের নাজেহাল অবস্থা৷ মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হলেও গরম কমছে না৷ শরীর ঠান্ডা রাখতে ফলের রস কিংবা জুস খেয়েই পেট ভরাচ্ছেন অনেকেই৷ শরীরের হাঁসফাঁসানি কমাতে চুমুক দিতে পারেন এই পানীয়গুলিতে৷
advertisement
2/7
গরমের শরীর ঠান্ডা রাখতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই স্মুদি৷ ঘরের সামান্য জিনিস দিতেই কমসময়ে এটি বানাতে পারবেন৷ একটা কলা,হাফ কাপ আনারস, হাফ কাপ নারকেলের দুধ ও হাফ কাপ নারকেলের জল দিয়ে মিক্সিতে ব্লেড করে নিলেই তৈরি হয়ে যাবে চটজলদি পিনা কোলাডা স্মুদি৷
advertisement
3/7
কমলালেবু এই সময়ে না পাওয়া গেলেও খুব সহজেই এই স্মুদি বানিয়ে নিতে পারবেন৷ একটা গাজর, একটা কলা, হাফ কাপ আম ও এক আপ কমলালেবুর জুস নিয়ে ব্লেড করে নিলেই তৈরি গ্লোয়িং অরেঞ্জ স্মুদি৷
advertisement
4/7
একটা কলা,হাফ কাপ আনারস,হাফ কাপ ব়্যাসপবেরি,হাফ কাপ আম, এক কাপ নারকেলের দুধ নিয়ে মিক্সিতে ব্লেড করে নিলেই একমিনিটে তৈরি হয়ে যাবে পিঙ্ক পাঞ্চ স্মুদি।
advertisement
5/7
বাড়িতে থাকা একটা কলা,হাফ কাপ আম, এক কাপ আমন্ড মিল্ক, এবং সামান্য কিছু পালং শাক দিয়ে ব্লেড করলেই তৈরি হয়ে যাবে গ্রীন গডেস স্মুদি৷
advertisement
6/7
একটা কলা, এক কাপ ব়্যাসপবেরি, এক কাপ স্ট্রবেরি, শসা, সামান্য শসা কুচি ও নারকেলের দুধ দিয়ে ব্লেড করে নিলেই তৈরি হয়ে যাবে ভেরি বেরি স্মুদি৷
advertisement
7/7
হাফ কাপ নারকেলের জল, হাফ কাপ নারকেলের দই, এক কাপ স্ট্রবেরি, হাফ কাপ ঠান্ডা পিচ নিয়ে মিক্সিতে ব্লেড করে নিলেই তৈরি স্ট্রবেরি ফিল্ডস স্মুদি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Drink: গরমে আর হাঁসফাঁস নয়, শরীর ঠান্ডা রাখতে চুমুক দিন এই পানীয়তে