Health Tips: খামখেয়ালি আবহাওয়ায় গলা ব্যথা, কাশিতে ভুগছেন? এই সব ঘরোয়া টোটকায় মিলবে স্বস্তি
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Health Tips: একটু হাওয়া বদল হতেই সর্দি-কাশির সমস্যা ঘরে-ঘরে। গলা ব্যথায় পেরে ওঠা যাচ্ছে না। গলা সংক্রমণ থেকে বাঁচতে ঘরোয়া টোটকার সাহায্য নিন।
advertisement
1/5

হলুদের জীবাণুরোধক ক্ষমতা অপরিসীম। টিস্যুর প্রদাহ থেকে রক্ষা করে হলুদ। তাই গলার ব্যথা কমাতে অনেকেই ঘরোয়া উপায়ে হলুদ ব্যবহার করে থাকেন। এক কাপ দুধে সামান্য হলুদ মেশান। তার পর সেই দুধ ফুটিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম গরম খান। এই হলুদ মেশানো দুধ যে কোনও সংক্রমণ বা গলাব্যথা কমানোর ক্ষেত্রে খুব কার্যকর।
advertisement
2/5
গলাব্যথা থেকে মুক্তি পেতে ঘরোয়া ওষুধ হিসেবে দারুণ কার্যকরী মধু। মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান, যা গলা এবং শ্বাসনালিতে সমস্যা সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করে ফেলতে সক্ষম। সকালে ঈষদুষ্ণ জলে বা ভেষজ চায়ে ২ চা চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
advertisement
3/5
গৃহবধূ কল্পনা দাস বলেন, 'আবহাওয়া পরিবর্তনের সময়ে গলাব্যথা, সর্দি-কাশি লেগেই থাকে। এই সব সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই রসুন খেয়ে থাকেন। রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান। যা সংক্রমণজনিত জ্বর, ফ্লু সারাতেও দারুণ কাজ করে।'
advertisement
4/5
দারচিনিতে রয়েছে আশ্চর্য ভেষজ গুণ। সর্দি-কাশি থেকে রেহাই পেতে দারচিনির জুড়ি মেলা ভার। তা ছাড়া গলাব্যথাতেও দুর্দান্ত কাজ দেয় এই মশলা। বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে দারচিনি। রোজকার চায়ে সামান্য দারচিনি মিশিয়ে খেলে অল্প দিনেই উপকার পাবেন।
advertisement
5/5
গলাব্যথা বা কাশি থেকে মুক্তি পেতে লবঙ্গ দারুণ উপকারী। একটি লবঙ্গ নিয়ে তাতে ভাল করে সৈন্ধব লবণ লাগিয়ে মুখে রাখুন। গলাব্যথা, গলা খুসখুস, কাশির সমস্যার ভাল দাওয়াই লবঙ্গ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: খামখেয়ালি আবহাওয়ায় গলা ব্যথা, কাশিতে ভুগছেন? এই সব ঘরোয়া টোটকায় মিলবে স্বস্তি