যুবসাথী ও কৃষকবন্ধুর টাকা একসঙ্গে...! কী ভাবে পাবেন সরকারি প্রকল্পের 'সর্বাধিক' সুবিধা? কী ভাবে 'অ্যাপ্লাই' করবেন? জানুন আবেদনের সঠিক নিয়ম!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Yuva Sathi Vs Krishak Bandhu Scheme: যুবসাথী প্রকল্প থেকে কৃষকবন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গত ৮ মার্চ থেকে অনেকেই নিজেদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেয়েছেন এবং সোমবার থেকে সরাসরি অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হতে শুরু করেছে। কিন্তু এক্ষেত্রেই প্রশ্ন উঠছে এই দুই প্রকল্পের টাকা কি একইসঙ্গে পাওয়া সম্ভব? নিয়ম কী?
advertisement
1/15

রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গত ৮ মার্চ থেকে অনেকেই নিজেদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেয়েছেন এবং সোমবার থেকে সরাসরি অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হতে শুরু করেছে। একইসঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে সুবিধাভোগীদের ব্যাঙ্কে।
advertisement
2/15
কৃষক বন্ধু প্রকল্প:বস্তুত কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য। তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল 'কৃষকবন্ধু প্রকল্প'। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেসব কৃষিশ্রমিকদের নিজের নামে কোনও জমি নেই তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। সেই সমস্যার সমাধান করতে রাজ্য সরকার চালু করেছে 'ভূমিহীন খেতমজুর প্রকল্প'।
advertisement
3/15
এই প্রকল্পের মাধ্যমে ভূমিহীন কৃষকদের বছরে ৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন উঠছে—যদি কেউ যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকে, তাহলে কি তিনি একইসঙ্গে ভূমিহীন কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পেতে পারবে? চলুন সঠিক নিয়ম জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
advertisement
4/15
ভূমিহীন কৃষকবন্ধু প্রকল্প : এই প্রকল্পটি মূলত ভূমিহীন খেত মজুরদের জন্য, যাঁরা নিজের জমি না থাকা সত্ত্বেও অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষিশ্রমিকদের মৌসুমি কৃষিকাজের সময় আর্থিক সহায়তা দেওয়া হবে।
advertisement
5/15
বছরে কত টাকা পাবেন?এই প্রকল্পে বছরে মোট ৪,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।মরসুম সহায়তার পরিমাণরবি মরসুম ₹২,০০০খরিফ মরসুম ₹২,০০০মোট ₹৪,০০০এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT পদ্ধতিতে পাঠানো হবে।
advertisement
6/15
যুবসাথী ও কৃষকবন্ধু কি একসঙ্গে পাওয়া যাবে?যদি কেউ যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকে, তাহলে কি তিনি ভূমিহীন খেতমজুর প্রকল্পে আবেদন করতে পারবেন? কী বলছে সরকারি নিয়ম? সাধারণভাবে নিয়ম হল:যুবসাথী প্রকল্প মূলত বেকার যুবকদের জন্যভূমিহীন খেতমজুর প্রকল্প কৃষিশ্রমিকদের জন্য
advertisement
7/15
মুখ্যমন্ত্রীর নির্দেশ ও দ্বৈত সুবিধার সমীকরণ:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনও সরকারি ভাতা প্রাপকরা যুবসাথীর সুবিধা পাবেন না। প্রকল্পের নিয়ম অনুসারে, আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে এবং শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া চলবে না। যদিও ‘কৃষকবন্ধু’ প্রকল্পকে সরাসরি ভাতা না বলে সহায়তা প্রকল্প হিসেবে ধরা হয়, তবুও নিয়ম অনুযায়ী এর সুবিধাভোগীদের যুবসাথীতে আবেদন করা অনুচিত।
advertisement
8/15
তাই কেউ যদি ভূমিহীন কৃষিশ্রমিক হন এবং কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে অন্তর্ভুক্ত না হন, তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে কিছু শর্ত পূরণ করা জরুরি।আবেদনের শর্ত কী কী?ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।নিজের নামে কৃষিজমি থাকা চলবে না।পেশা: অন্যের জমিতে কৃষিকাজ করতে হবে।কৃষকবন্ধু কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে নাম থাকা যাবে না।বর্গাচাষি : নথিভুক্ত বর্গাচাষি হলে আবেদন করা যাবে না।ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
advertisement
9/15
আবেদন কীভাবে করবেন?এই প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।ধাপ ১: আবেদন ফর্ম সংগ্রহআবেদনকারীরা নীচের জায়গা থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন।
advertisement
10/15
দুয়ারে সরকার ক্যাম্পস্থানীয় কৃষি অফিসব্লক কৃষি দফতরধাপ ২: ফর্ম পূরণ করুন : ফর্মে নীচের তথ্য দিতে হবে।আবেদনকারীর নামজন্মতারিখপিতা বা স্বামীর নামসম্পূর্ণ ঠিকানামোবাইল নম্বরভোটার কার্ড নম্বরব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য
advertisement
11/15
ধাপ ৩: প্রয়োজনীয় নথি যুক্ত করুনফর্মের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে।Aadhaar Card পরিচয় যাচাইVoter ID ঠিকানা যাচাইBank Passbook DBT-এর জন্যমোবাইল নম্বর OTP ও SMSপাসপোর্ট সাইজ ছবি রেকর্ডের জন্যSelf Declaration ভূমিহীনতার ঘোষণা
advertisement
12/15
ধাপ ৪: ফর্ম জমা দিনসব তথ্য সঠিকভাবে পূরণ করার পরে নথি-সহ ফর্ম জমা দিতে হবে সংশ্লিষ্ট ক্যাম্প বা কৃষি অফিসে।ফর্ম জমা দেওয়ার পরে একটি Acknowledgement Slip দেওয়া হবে। এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা জরুরি।আবেদন স্ট্যাটাস কীভাবে দেখবেন?আবেদন করার কিছুদিন পরে আপনি অনলাইনে আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন।স্ট্যাটাস দেখার পদ্ধতিঅফিসিয়াল ওয়েবসাইটে যান
advertisement
13/15
Application Status অপশনে ক্লিক করুনমোবাইল নম্বর / আধার / অ্যাপ্লিকেশন আইডি দিনক্যাপচা দিয়ে সার্চ করুনতারপর আবেদন স্ট্যাটাস দেখা যাবে।
advertisement
14/15
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন খেতমজুর প্রকল্প ২০২৬ রাজ্যের কৃষিশ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যাদের নিজের জমি নেই কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা এই প্রকল্পের মাধ্যমে বছরে ৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। অন্যদিকে যুব সাথী রাজ্যসরকারের আরও একটি নতুন প্রকল্প যেখানে মাধ্যমিক পাশ বেকার যুবকদের দেওয়া হবে মাসিক ১৫০০ টাকা।
advertisement
15/15
দুই প্রকল্পের ক্ষেত্রেই যাঁরা আবেদন করতে চান, তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নথি-সহ সঠিক পদ্ধতি মেনে আবেদন করুন। আবেদন করার পরে রসিদ সংগ্রহ করুন এবং প্রয়োজনে অনলাইনে স্ট্যাটাস চেক করুন।