TRENDING:

West Bengal Weather Update: রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা সামান্য বাড়বে, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে ?

Last Updated:
West Bengal Weather Update: ইতিমধ্যেই রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা ১-২ ডিগ্রি উপরে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
1/4
রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা সামান্য বাড়বে, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে ?
রাজ্যের সব জেলাতেই সামান্য তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা ১-২ ডিগ্রি উপরে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বিকেল বা সন্ধ্যের দিকে। Story: Biswajit Saha
advertisement
2/4
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। অস্বস্তি সূচক বাড়বে। ফিল লাইক টেম্পারেচার ৪০ ডিগ্রি ছাড়াবে। বেলা যতো বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। Representative Image
advertisement
3/4
আজ, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। Representative Image
advertisement
4/4
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কেরলে ঢুকে পড়বে বর্ষা। মৌসুমী বায়ু কেরলের খুব কাছেই দক্ষিণ আরব সাগরে পৌঁছে গিয়েছে। মেঘের ঘনঘটা কেরল উপকূলে। ভারতের মূল ভূখণ্ড কেরলে মৌসুমী বায়ু ঢুকে পড়লেই দেশের অভ্যন্তরে মৌসুমী বায়ুর গতি বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে আবহাওয়া দফতর। Representative Image
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা সামান্য বাড়বে, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল