TRENDING:

West Bengal Weather Update: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প, সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন

Last Updated:
সোম এবং মঙ্গলবার দক্ষিণ এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
advertisement
1/6
বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প,সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জানুন
বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাতও।
advertisement
2/6
উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। পরে মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে পশ্চিমের জেলাগুলিতে। বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হবে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
advertisement
3/6
সোম এবং মঙ্গলবার দক্ষিণ এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
advertisement
4/6
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং তার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে।
advertisement
5/6
কলকাতায় আজ, সোমবার সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। সোম ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
advertisement
6/6
শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প, সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল