TRENDING:

Kolkata Fire: ওয়াও মোমোর’ পর এবার ‘মিও আমোরে’র কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন

Last Updated:

Kolkata Fire:কিছুদিন বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল ওয়াও মোমোর কারখানা৷ এবার কলকাতার রুবি হাসপাতালের পিছনে মিও আমোরের কারখানায় লাগল আগুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের কলকাতায় আগুন৷ সূত্রের খবর, রুবি হাসপাতালের পিছনে বি ইন্ডিয়াস্ট্রিয়াল পার্কে মিও আমোরের কারখানায় লেগেছে আগুন৷ ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন৷ ঘটনাস্থলে হতাহতের খবর এখনও কিছু জানা যায়নি৷ ‘ওয়াও মোমো’ কারখানার আগুনের পর এবার মিও আমোরের কারখানায় লাগল আগুন৷
ওয়াও মোমোর’ পর এবার ‘মিও আমোরে’র কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
ওয়াও মোমোর’ পর এবার ‘মিও আমোরে’র কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
advertisement

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই নরেন্দ্রপুরের আনন্দপুর এলাকার নাজিরাবাদে আগুন লাগার কাণ্ডে মৃত্যু হয়েছে একাধিক কর্মীর৷ প্রায় ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা যায় সেই বিধ্বংসী আগুন৷ ওয়াও মোমোর প্রথমে একটি গুদামে লাগে আগুন। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে ওয়াও মোমোর গুদামে। এই ভয়াবহ আগুনে প্রাণ হারান কর্মীরা।

আরও পড়ুন: ‘কিল টিম’, ‘স্পাই’ নিয়োগ….খামেনেইর মৃত্যুর অনেক আগেই খোদ ট্রাম্পকে ২ বার খুনের ছক কষেছিল ইরান! বিস্ফোরক রিপোর্ট ফাঁস

advertisement

ভস্মীভূত হয়ে যায় গোটা ফ্যাক্টরি৷ ভস্মীভূত গোডাউনের ধ্বংসস্তূপ সরাতেই একের পর এক দেহের টুকরো৷ অগ্নিকাণ্ডের স্থল থেকে উদ্ধার করা হয় একাধিক দেহাংশ৷ ময়নাতদন্ত ও ফরেন্সিক এবং ডিএনএ পরীক্ষার জন‍্য পাঠানো হয় উদ্ধারকৃত দেহাংশ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়৷ ওয়াও মোমোর সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

আরও পড়ুন: বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে বুধ! ৪ রাশির জীবনের মোড় ঘুরে যাবে, সাফল্যের বন্ধ দরজা খুলবে, ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

পরবর্তীকালে এই অগ্নিকাণ্ড নিয়ে একটি বিবৃতি দেয় ওয়াও মোমো৷ সেই বিবৃতিতে জানান হয়, পাশের গুদামের দিকে৷ ওই বিবৃতিতে গুদামের বলা হয় রাতে গুদামে অনুনমোদিতভাবে রান্না করা হচ্ছিল৷ সেখান থেকেই আগুন লাগে৷ ঘটনায় ওয়াও মোমোর তিন কর্মীর মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire: ওয়াও মোমোর’ পর এবার ‘মিও আমোরে’র কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল