West Bengal Weather Update: রাতভর বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া ! ইদের দিনও কালবৈশাখীর সম্ভাবনা, ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
পূর্বাভাস ছিল শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। শুক্রবার মধ্যরাতেই শুরু হল মাঝারি বৃষ্টিপাত। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া ও মুর্শিদাবাদে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারেরও বেশি। সম্ভাবনা শিলাবৃষ্টিরও।
advertisement
1/5

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে ইদের দিন বৃষ্টি হবে। মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। যে অক্ষরেখাটি ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ হয়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড়বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা নামল স্বাভাবিকের নীচে। কলকাতায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে। আজ, শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত স্পেল চলবে ঝড়বৃষ্টির। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বাড়বে তাপমাত্রাও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি চলছে। শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
advertisement
3/5
বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড়বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি থাকবে ৷
advertisement
4/5
শিলাবৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
কলকাতায় আজ, শনিবার মেঘলা আকাশ। ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা অনেকটাই কমেছে। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে।