TRENDING:

West Bengal Weather Update: রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, কালবৈশাখীর সম্ভাবনা ফের কবে, জেনে নিন

Last Updated:
Weather Update: আজ, শুক্রবার ও কাল শনিবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে । গতকাল, বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় হয়ে যাওয়ায় আজ সম্ভাবনা কিছুটা কম কালবৈশাখীর।
advertisement
1/6
রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, কালবৈশাখীর সম্ভাবনা ফের কবে, জেনে নিন
আজ, শুক্রবার ও কাল শনিবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে । গতকাল, বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় হয়ে যাওয়ায় আজ সম্ভাবনা কিছুটা কম কালবৈশাখীর।
advertisement
2/6
উত্তরবঙ্গে তিন জেলায় আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।
advertisement
3/6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। যদিও গতকালের ঝড়-বৃষ্টির পর আজ ঝড়-বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
advertisement
4/6
শনিবারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/6
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। আজ, শুক্রবার তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায়।
advertisement
6/6
কলকাতায় আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা সামান্য। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, কালবৈশাখীর সম্ভাবনা ফের কবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল