TRENDING:

West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি ! জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:
দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই আগামী শুক্রবার থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/7
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি ! জেনে নিন আবহাওয়ার আপডেট
তাপমাত্রার তারতম্য এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালের দিকে কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি উপরের জেলায়। ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার ও শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
2/7
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে ভিজতে পারে শহর এবং শহরতলি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই আগামী শুক্রবার থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/7
উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে।
advertisement
4/7
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/7
সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
advertisement
6/7
কলকাতায় আজ, মঙ্গলবার সকালের দিকে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। রাত ও দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস মতো বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।
advertisement
7/7
কলকাতায় বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশ। এই ক’দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা। আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলবে। হতে পারে কালবৈশাখী ঝড়ও!
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি ! জেনে নিন আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল