TRENDING:

West Bengal Weather Update: উত্তরে কাঁপিয়ে বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গও! পশ্চিমবঙ্গের আবহাওয়ার জরুরি আপডেট জানুন!

Last Updated:
West Bengal Weather Update: আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায়।
advertisement
1/9
উত্তরে কাঁপিয়ে বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গও! পশ্চিমবঙ্গের আবহাওয়ার জরুরি আপডেট
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে থাকলেও সক্রিয় নয়। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনি রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
2/9
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহর জুড়ে বৃষ্টি হয়েছে ১৯.৯ মিলিমিটার।
advertisement
3/9
উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উপরের দিকে ৫ জেলায়। নিচের দিকে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে মূলত মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কখনো কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/9
আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায়। আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে।
advertisement
5/9
আর শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। শনিবার বৃষ্টি কিছুটা বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
advertisement
6/9
দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামিকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে। শনি ও রবিবার অপেক্ষাকৃতভাবে একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, মেঘলা আকাশ। তবে বৃষ্টির পরিমাণ ও কিছুটা বেশি হবে। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশী থাকায় বৃষ্টি না হলে এবং রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি হতে পারে।
advertisement
7/9
মৌসুমী অক্ষরেখা আগামী দুদিন আরো কিছুটা উত্তরে সরবে। মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর গোয়ালিয়র ডালটনগঞ্জ পুরুলিয়া কৃষ্ণনগর এবং দক্ষিণ বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এলাকাতে আরো একটি ঘূর্ণাবর্ত আবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে। উত্তর-পশ্চিম ভারতে আজ নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।
advertisement
8/9
শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বিহারে। এছাড়াও উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ডে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
9/9
আগামী পাঁচ দিন জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত মাঝারি বৃষ্টি হবে এই এলাকাগুলোকে। বৃষ্টি হবে গুজরাত, রাজস্থান, ছত্রিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা রয়েলসীমা অন্ধপ্রদেশের উপকূল এলাকা এবং তামিলনাড়ুতে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: উত্তরে কাঁপিয়ে বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গও! পশ্চিমবঙ্গের আবহাওয়ার জরুরি আপডেট জানুন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল