TRENDING:

West Bengal Weather Update: একটানা আট দিন ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

Last Updated:
৮ দিন পর আজ, সোমবার ২১ নভেম্বর কলকাতার পারদ ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে।
advertisement
1/4
একটানা আট দিন ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে?
একটানা আট দিন ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ। ১২ নভেম্বর কলকাতার পারদ ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। ৮ দিন পর আজ, সোমবার ২১ নভেম্বর কলকাতার পারদ ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি উপরে। কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়ালেও শীতের আমেজ থাকছে। আজ কলকাতায় ২০.১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। Representational Image
advertisement
2/4
আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বাড়ল। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে গেলেও শীতের আমেজ থাকবে রাজ্যে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে নামবে পারদ। উত্তর পশ্চিমের বাতাস থাকবে। রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। Representational Image
advertisement
3/4
আজ, সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। শীতের আমেজ থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের এক ডিগ্রি ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের এক ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি শহরে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। Representational Image
advertisement
4/4
দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে শক্তি হারিয়ে আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এটি ক্রমশ ও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ ও পরে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছবে মঙ্গল বুধবার নাগাদ। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের প্রভাবে। দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তামিলনাড়ুতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু ছাড়াও অন্ধ্রপ্রদেশ,করাইকাল,পন্ডিচেরিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৬০ থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। Representational Image
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: একটানা আট দিন ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল