TRENDING:

West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

Last Updated:
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলেই তা ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
advertisement
1/6
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
আজ, শনিবার উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়া। প্রবল বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও আজ মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির কয়েক পশলা হতে পারে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
advertisement
2/6
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলেই তা ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ, শনিবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা-সহ সব জেলাতে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি হবে।
advertisement
4/6
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
5/6
কলকাতায় আজ, শনিবার মূলত মেঘলা আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামিকাল, রবিবারে ও কখনও মেঘলা আকাশ এবং কখনও আংশিক মেঘলা আকাশ। সকালের পর থেকে সন্ধ্যার মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগাড়ে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
6/6
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল