TRENDING:

West Bengal Weather Update: সপ্তাহান্তে কালবৈশাখীর সম্ভাবনা ! শুক্রবার থেকেই শুরু হবে ঝড়বৃষ্টি, হতে পারে শিলা বৃষ্টিও

Last Updated:
কলকাতায় উইকেন্ডে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে শনিবার।
advertisement
1/6
সপ্তাহান্তে কালবৈশাখীর সম্ভাবনা ! শুক্রবার থেকেই শুরু হবে ঝড়বৃষ্টি, হতে পারে শিলা বৃষ্টিও
উইকেন্ডে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের তাণ্ডব চলবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামিকাল, শুক্রবার থেকে। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে। রবিবার পর্যন্ত আরও একটা স্পেল চলবে ঝড়বৃষ্টির। সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
দক্ষিণবঙ্গে শুক্রবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। বাকি জায়গায় মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির স্পেল চলবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
3/6
৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে। ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/6
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগও বেশি থাকবে। শনিবার ঝড়বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা। এই দু’দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো থাকবে।
advertisement
5/6
কলকাতায় উইকেন্ডে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে শনিবার। কলকাতাতে আজ, বৃহস্পতিবার সকালে মেঘলা আকাশ; পরে আংশিকভাবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত।
advertisement
6/6
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সপ্তাহান্তে কালবৈশাখীর সম্ভাবনা ! শুক্রবার থেকেই শুরু হবে ঝড়বৃষ্টি, হতে পারে শিলা বৃষ্টিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল