TRENDING:

Weather Update: বৃষ্টি থেকে মুক্তি নেই, উত্তরবঙ্গে সতর্কতা জারি! দক্ষিণবঙ্গের কেমন আবহাওয়া?

Last Updated:
রবিবারও সেই পরিস্থিতি বদল হবে না বলেই জানিয়ে দিল আবহাওয়া দফতর (Weather Update)। তবে দাপট কমতে পারে বৃষ্টির।
advertisement
1/6
বৃষ্টি থেকে মুক্তি নেই, উত্তরবঙ্গে সতর্কতা জারি! দক্ষিণবঙ্গের কেমন আবহাওয়া?
রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। রবিবারও সেই পরিস্থিতি বদল হবে না বলেই জানিয়ে দিল আবহাওয়া দফতর (Weather Update)। তবে দাপট কমতে পারে বৃষ্টির।
advertisement
2/6
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়।
advertisement
3/6
অন্যদিকে, উত্তরবঙ্গে এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
4/6
তবে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশাল কিছু পরিবর্তন হবে না বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে৷ তবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
5/6
পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।
advertisement
6/6
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update: বৃষ্টি থেকে মুক্তি নেই, উত্তরবঙ্গে সতর্কতা জারি! দক্ষিণবঙ্গের কেমন আবহাওয়া?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল