TRENDING:

Swapna Barman In TMC: তৃণমূলে যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন, চন্দ্রিমা ভট্টাচার্য তুলে দিলেন পতাকা, ভিডিও

Last Updated: Feb 27, 2026, 16:09 IST

কলকাতা: অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন একাধিক সম্মান৷ এবার স্বপ্নের দৌড়ের জন্য অন্য ট্র্যাকে দৌড়বেন রাজবংশী অ্যাথলিট স্বপ্না বর্মন৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল পরিবারের সদস্য হলেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না। শুক্রবার,কলকাতায় তৃণমূল ভবনে দলের পতাকা হাতে নিলে। এদিন স্বপ্নার তৃণমূলে যোগ দেওয়ার সময় হাজির ছিলেন গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলে যোগ দেওয়ার পর স্বপ্না বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যুক্ত হলাম। উনি তৃণমূল স্তর থেকে যে ভাবে উঠে এসেছেন এবং বাংলার মানুষের জন‍্য উনি যা করেছেন তার জন‍্য যোগ দিলাম৷’’ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷ 

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Swapna Barman In TMC: তৃণমূলে যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন, চন্দ্রিমা ভট্টাচার্য তুলে দিলেন পতাকা, ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল