TRENDING:

Suvendu Adhikari: কতদূর পড়াশোনা করেছেন শুভেন্দু অধিকারী? নেই গাড়ি কিংবা সোনা..হলফনামায় জানালেন আর কী কী তথ্য?

Last Updated:
শুভেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ৬১.৩০ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে ২.৪৬ একর কৃষিজমি, একটি বাড়ি, দুটি ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি। তাঁর নামে কোনও ঋণ নেই, পাশাপাশি গাড়ি বা সোনার গয়নাও নেই। বর্তমানে তাঁর বিরুদ্ধে ২৫টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
advertisement
1/5
কতদূর পড়াশোনা করেছেন শুভেন্দু অধিকারী? নেই গাড়ি কিংবা সোনা...হলফনামায় জানালেন আর কী কী তথ্য?
নন্দীগ্রাম এবং ভবানীপুর৷ রাজ্যের দুই নামী কেন্দ্র থেকে লড়ছেন তিনি৷ ইতিমধ্যে উভয় আসনেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কী বলছে তাঁর হলফনামা? তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? বাড়ি-গাড়ি কি আছে? হাতে নগদই বা কত? হলফনামায় জানা গিয়েছে নেতার শিক্ষাগত যোগ্যতার কথাও৷নন্দীগ্রাম এবং ভবানীপুর৷ রাজ্যের দুই নামী কেন্দ্র থেকে লড়ছেন তিনি৷ ইতিমধ্যে উভয় আসনেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কী বলছে তাঁর হলফনামা? তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? বাড়ি-গাড়ি কি আছে? হাতে নগদই বা কত? হলফনামায় জানা গিয়েছে নেতার শিক্ষাগত যোগ্যতার কথাও৷
advertisement
2/5
শুভেন্দু অধিকারীর হলফনামা বলছে বিগত ৫ বছরে তাঁর রোজগার দ্বিগুণেরও বেশি বেড়েছে৷ কিন্তু, কমেছে অস্থাবর সম্পত্তির পরিমাণ৷ শুভেন্দু অধিকারীর ২০২০-২১ এর হলফনামা বলছে, সেই সময় তাঁর উপার্জন ছিল ৮.১৩ লক্ষ টাকা৷ তা ২০২৪-২৫ এ বেড়ে হয়েছে ১৭.৩৮ লক্ষ টাকা৷
advertisement
3/5
শুভেন্দু অধিকারীর হাতে বর্তমানে ১২০০০ হাজার টাকা নগদ রয়েছে. তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০২১ এর ৫৯.৩১ লক্ষ টাকা থেকে কমে ২৪.৫৭ লক্ষ হয়ে গিয়েছে৷
advertisement
4/5
শুভেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬১.৩০ লক্ষ টাকা৷ যার মধ্যে রয়েছে ২.৪৬ একর চাষের জমি, একটি বাড়ি, 2টি ফ্ল্যাট ও অন্যান্য সম্পত্তি৷ শুভেন্দু অধিকারীর কোনও ঋণ নেই৷ তাঁর গাড়ি এবং সোনার গয়না নেই৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্তমানে ২৫টি ক্রিমিনাল কেস চলছে৷
advertisement
5/5
শুভেন্দু অধিকারী হলফনামায় জানিয়েছেন, রাজনীতি এবং ব্যবসা তাঁর পেশা৷ বিধায়ক হিসাবে সাম্মানিক, ব্যবসা এবং পেনশন থেকেই তিনি উপার্জন করেন৷ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেছেন শুভেন্দু অধিকারী৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Suvendu Adhikari: কতদূর পড়াশোনা করেছেন শুভেন্দু অধিকারী? নেই গাড়ি কিংবা সোনা..হলফনামায় জানালেন আর কী কী তথ্য?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল