TRENDING:

Cyclonic circulation: দক্ষিণবঙ্গের কাছাকাছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! রাজ্যের বহু জেলায় আজ থেকে বৃষ্টি, আবহাওয়ার বিরাট চমক

Last Updated:
Rainfall alert: বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প প্রবেশ করেছে রাজ্যে। এর জেরে বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?
advertisement
1/5
দক্ষিণবঙ্গের কাছাকাছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! রাজ্যের বহু জেলায় আজ থেকে বৃষ্টি, আবহাওয়ার বিরাট চমক
বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প প্রবেশ করেছে রাজ্যে। এর জেরে বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
advertisement
2/5
এই ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মালদহের দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের রায়গঞ্জে ভারী বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে বাংলায়।
advertisement
4/5
দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা ও সঙ্গে দমকা হাওয়া। এছাড়াও অন‍্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ১৪ মার্চ পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভবনা, তবে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানা গিয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ১৫ থেকে ১৭ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি হতে পারে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Cyclonic circulation: দক্ষিণবঙ্গের কাছাকাছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! রাজ্যের বহু জেলায় আজ থেকে বৃষ্টি, আবহাওয়ার বিরাট চমক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল