লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী...! ফর্ম ফিলাপ 'ক্যাম্পে' 'ক্যাম্পে'! কী কী নথি লাগছে? আপনি 'এলিজেবল' তো? দেখে নিন কারা পাবেন 'সুবিধা'!
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Lakshmir Bhandar Yuba Sathi Sceme: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে সাধারণ প্রাপকদের জন্য ১৫০০ টাকা এবং তফসিলি তালিকাভুক্তরা পাবেন ১৭০০ টাকা। যুব সাথী প্রকল্পে ১৫০০ টাকা করে মিলবে বেকার যুবকদের। মাধ্যমিক পাশ করেই সুযোগ! কিন্তু কোন প্রকল্পে কী কী নথি লাগবে? কারা এই সব প্রকল্পের টাকা পেতে 'যোগ্য', এই নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা বিভ্রান্তি। চলুন জেনে নেওয়া যাক!
advertisement
1/11

রাজ্য বাজেটে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সরকারি প্রকল্পে বাড়ানো হয়েছে টাকা। চালু হয়েছে যুব সাথীর মতো প্রকল্প। যেখানে বেকারদের জন্য ঘোষণা করা হয়েছে মাসিক ১৫০০ টাকা।
advertisement
2/11
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে সাধারণ প্রাপকদের জন্য ১৫০০ টাকা এবং তফসিলি তালিকাভুক্তরা পাবেন ১৭০০ টাকা। কিন্তু কী কী নথি লাগবে? কারা এই সব প্রকল্পের টাকা পেতে 'যোগ্য', এই নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা বিভ্রান্তি।
advertisement
3/11
সোমবার সকাল ১০ থেকেই যাদবপুর বিধানসভা এলাকাতে বাংলার যুবসাথী ক্যাম্প শুরু হয়েছে। সময়ের আগেই সাধারণ উপভোক্তাদের লাইন সেখানে চোখে পড়ার মতো। যুব থেকে তরুণ , মহিলা থেকে পুরুষ সরকারি প্রকল্পের সাহায্য পেতে হাজির হয়েছেন।
advertisement
4/11
যুবসাথী প্রকল্পে কী কী নথি লাগছে?নথি হিসেবে জমা করতে হচ্ছে, ১) ভোটার কার্ড, ২) আধার কার্ড, ৩) পাসবুক, ৪) মাধ্যমিকের admit কার্ড, ৫) রেজাল্ট, ৬) ছবি। রশিদ দেওয়া হচ্ছে পরিবর্তে। ১০ টি ওয়ার্ড রয়েছে যাদবপুর বিধানসভায়। সেই সব ওয়ার্ডের মানুষই তাঁদের আবেদন নথিভুক্ত করতে পারবেন এই ক্যাম্পে।
advertisement
5/11
শুধু যুবসাথী নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও শুরু হয়েছে আবেদন নেওয়ার কাজ। লক্ষীর ভাণ্ডারের ফর্ম ফিলাপও হচ্ছে এই ক্যাম্পে। সকাল থেকে বুথে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো।
advertisement
6/11
অন্যদিকে টালিগঞ্জ বিধানসভার বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প হচ্ছে ঋষি অরবিন্দ পার্কে। সঙ্গে করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাম্পও। লম্বা লাইন দেখা যাচ্ছে সাধারণ মানুষের। ফর্ম তুলেই ফিল আপ করার সুযোগ থাকছে এখানেও। কী কী নথি লাগছে? কারা যোগ্য? জেনে নিন একনজরে।
advertisement
7/11
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে কী যোগ্যতা থাকা জরুরি?রাজ্যে বাসস্থান হওয়া জরুরি – আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। লিঙ্গ – শুধুমাত্র মহিলা আবেদনকারীরা এই স্কিমের জন্য যোগ্য। বয়সসীমা – আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
advertisement
8/11
যোগ্যতা: সরকারি চাকরি – আবেদনকারীর কেন্দ্রীয় বা রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারী উদ্যোগ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, পৌর কর্পোরেশন/পৌরসভা, স্থানীয় সংস্থা এবং সরকারী সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরিতে থাকলে চলবে না বা সরকারী পেনশনের অধিকারী হলে চলবে না।
advertisement
9/11
লক্ষ্মীর ভাণ্ডারে কী কী ডক্যুমেন্ট লাগবে?আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:১) স্বাস্থ্যসাথী কার্ড: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা স্বাস্থ্যসাথী কার্ড। (অপশনাল) ২) আধার কার্ড: আবেদনকারীর আধার কার্ড। ৩) SC/ST শংসাপত্র: জাতি শংসাপত্র (যদি প্রয়োজন হয়)।
advertisement
10/11
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ: অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFSC কোড এবং MICR কোড সহ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের জেরক্স। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যক্তিগত হতে হবে।৫) রঙিন পাসপোর্ট সাইজ ছবি: আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। মনে রাখবেন, আরও অন্যান্য নথিও লাগতে পারে।
advertisement
11/11
যুব সাথী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার, এইসব সরকারি প্রকল্পের জন্য আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনেও করতে পারেন আবেদন। যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আবেদন করতে আগ্রহী, তাঁদের জন্য অনলাইনে আবেদন শ্রেয়।