TRENDING:

IMD West Bengal Weather: চৈত্রের আগেই চাঁদি ফাটবে...! আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার মেগা রদবদল রাজ্যে, কোথায় বৃষ্টির হুঁশিয়ারি? ভিজবে কলকাতা? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD West Bengal Weather: রবিবার থেকেই আবহাওয়ার নতুন স্পেল শুরু রাজ্যে! আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার মেগা রদবদল হতে পারে জেলায় জেলায়, চৈত্রের আগেই গরম শুরু! জেনে নিন কোথায় কোথায় আছে বৃষ্টির হুঁশিয়ারি?
advertisement
1/9
চৈত্রের আগেই চাঁদি ফাটবে...! আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার মেগা রদবদল রাজ্যে, জানিয়ে দিল IMD
ক্ষণে ক্ষণে আমূল বদলাচ্ছে আবহাওয়ার মুড। উপকূল ও উপকূল সংলগ্ন কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও মোটের উপর বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে শহর কলকাতা-সহ রাজ্যের বেশিভাগ জেলায়। তবে এবার ফের একবার বদলাতে চলেছে আবহাওয়া।
advertisement
2/9
পূর্বাভাস বলছে, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গে। কার্যত মার্চের প্রথম সপ্তাহেই উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে। আর এরইমধ্যে বৃষ্টির হুঁশিয়ারি দিয়ে দিল আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আমূল বদলাবে আবহাওয়া বেশ কিছু জেলা থেকে শহরে।
advertisement
3/9
রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। হতে পারে বজ্রপাত।
advertisement
4/9
উষ্ণতা বাড়লেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে চলেছে। আংশিক মেঘলা আকাশ ঠকাবে। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে রবিবার থেকেই। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার।
advertisement
5/9
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাবে ঝড়-বৃষ্টি।
advertisement
6/9
কলকাতার আবহাওয়া:আজ কিছু এলাকায় কুয়াশাচ্ছন্ন সকাল। পরে পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো দুই ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে।
advertisement
7/9
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার অথবা মঙ্গলবারে হালকা বৃষ্টির সম্ভাবনা শহরে। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
8/9
কলকাতার তাপমান:আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
9/9
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD West Bengal Weather: চৈত্রের আগেই চাঁদি ফাটবে...! আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার মেগা রদবদল রাজ্যে, কোথায় বৃষ্টির হুঁশিয়ারি? ভিজবে কলকাতা? জানিয়ে দিল IMD
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল