TRENDING:

IMD Weather Update: জাঁকিয়ে শীত কবে থেকে? বাংলাজুড়ে উত্তুরে হাওয়ায় শীতের নাচন শুরু! আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
IMD Weather Update: শীতের স্পেল চলবে। অবাধ গতিতে উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা; পরে পরিষ্কার আকাশ।
advertisement
1/7
জাঁকিয়ে শীত কবে থেকে? বাংলাজুড়ে উত্তুরে হাওয়ায় শীতের নাচন শুরু! আবহাওয়ার বড় আপডেট
★কলকাতা-সহ গোটা বাংলাজুড়েই শীতের হাওয়ায় লেগেছে নাচন। আলমারী থেকে বেরিয়ে পড়েছে সোয়েটার-চাদর-জ্যাকেট-টুপি। কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া? আপডেট দিলেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/7
★শীতের স্পেল চলবে। অবাধ গতিতে উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা; পরে পরিষ্কার আকাশ।
advertisement
3/7
★সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন ১৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। সকালে হালকা শিশির/ কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।
advertisement
4/7
★দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহে সামান্য তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/7
★উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু-এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সাতদিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/7
★উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার জেলাতে ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী সাতদিন। উত্তরবঙ্গের সমতল ও মালদা-সহ অন্যান্য জেলাতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরে। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না।
advertisement
7/7
★উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতার ২০০ মিটারে নেমে আসতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা এই কুয়াশা সতর্কবার্তা। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: জাঁকিয়ে শীত কবে থেকে? বাংলাজুড়ে উত্তুরে হাওয়ায় শীতের নাচন শুরু! আবহাওয়ার বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল