IMD Weather Update: চরম-গরম এখনই নয়, কেমন আবহাওয়া দুই বঙ্গে? রইল ওয়েদার আপডেট
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
IMD Weather Update: দোলের দিন কেমন আবহাওয়া বাংলায়? রইল আবহাওয়ার খবর...
advertisement
1/6

★হোলি ও দোল উৎসবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা।
advertisement
2/6
★কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার হোলির সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে।
advertisement
3/6
★দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে।
advertisement
4/6
★দক্ষিণবঙ্গের কলকাতা-সহ উপকূলের বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু জেলায় অনেকটা বেড়ে গিয়েছে। মঙ্গলবার সেই তাপমাত্রা সামান্য কমবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে; সামান্য উপরেও থাকতে পারে দু-এক জেলায়।
advertisement
5/6
★মঙ্গল-বুধ উষ্ণতার ছোঁয়া থাকবে। তবে চরম গরমের সম্ভাবনাও নেই।
advertisement
6/6
★উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা থাকবে দার্জিলিঙে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরভাগে। দোলে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়। দুদিন পর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।