IMD Weather Update: ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব! শুক্রবার থেকে শুরু বৃষ্টি! কোথায় কোথায় হবে?
- Reported by:Sujoy Ghosh
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: কনকনে ঠান্ডা হওয়ার সাথে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। হুড়মুড়িয়ে বইবে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেবে গোটা শরীর। আপাতত পাহাড় থেকে শুরু করে সমতলে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর
advertisement
1/5

কনকনে ঠান্ডা হওয়ার সাথে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। হুড়মুড়িয়ে বইবে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দেবে গোটা শরীর। আপাতত পাহাড় থেকে শুরু করে সমতলে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর থেকে গ্রাম। ডিসেম্বরেই পাহাড়ে জাঁকিয়ে শীত।
advertisement
2/5
বুধবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা। দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ।ইতিমধ্যেই সকলের সঙ্গী হয়েছে মোটা শীতবস্ত্র। শরীর গরম রাখতে রাস্তার ধারে ধারে আগুন জ্বালিয়ে হাত পা সেকছে স্থানীয়রা।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। দিনের সাথে সাথে পারদ আরো কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement
5/5
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিঙে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। ১০ই ডিসেম্বর মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এর সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ৭ই ডিসেম্বর।