তখন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরজি কর হাসপাতালে। মিনিট পাঁচেকের মধ্যেই রোগী এবং দুই আত্মীয়, একজন ওয়ার্ড বয়কে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সকাল ৭টা ৫২ মিনিটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান ৬ মিনিটের মধ্যে লিফট টেকনিশিয়ান এসে লিফট থেকে রোগী এবং রোগীর আত্মীয় সমেত মোট পাঁচজনকে উদ্ধার করে। ওই রোগী চেস্ট মেডিসিন বিভাগের রোগী ছিলেন।
advertisement
অন্য দিকে, বুধবার দুপুরে একাডেমিক বিল্ডিংয়ে লিফট ২ মিনিটের জন্য আটকে যায়। ওই লিফটে শুধু লিফটম্যান ছিলেন, অন্য কেউ ছিলেন না।
আরও পড়ুন: উত্তর ২৪ পরগনায় যুবতীকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ! ধৃত অভিযুক্ত
প্রসঙ্গত কিছু দিন আগে আরজি করে লিফটে আটকে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দোপাধ্যায়ের। লিফটের পরীক্ষা পর্বে প্রাথমিক অনুসন্ধানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটির পরিণতিতে এই মৃত্যু, তা নিয়ে তদন্ত করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিক অনুসন্ধানে পরীক্ষার সময় দেখা গিয়েছে লিফটটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কপিকল বা ম্যানুয়াল ভাবে ওঠা নামা করে পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী, মৃ*ত্যু শিক্ষকের
অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটে ওঠার পরই কি বিদ্যুৎ বিভ্রাট ঘটে? বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তার স্থায়ীত্ব কতক্ষণ ছিল প্রাথমিক পর্যায়ে? কারণ প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে ওঠা নামা করতে শুরু করেছিল লিফট। তাহলে কি বিদ্যুৎ সংযোগ যাওয়া আসা করেছিল? এই বিভ্রাটের কারণে কি সেন্সর বিভ্রাট ঘটে? এই রকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
