TRENDING:

Dilip Ghosh: নতুন রাজ্য সভাপতির বরণ অনুষ্ঠানে কেন ডাকা হল না দিলীপ ঘোষকে? সুকান্ত-শমীক যা বলে দিলেন, অবাক সকলে! তাহলে কি বিজেপিতে শেষ দিলীপ-পর্ব?

Last Updated:
Dilip Ghosh: বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে হল শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও নেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
advertisement
1/8
নতুন রাজ্য সভাপতির বরণ অনুষ্ঠানে কেন ডাকা হল না দিলীপ ঘোষকে? সুকান্ত-শমীক যা বলে দিলেন...
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শমীক ভট্টাচার্যের উপরেই ভরসা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাঁর নিপাট বাঙালি ভদ্রলোক ইমেজ, যে কোনও রাজনৈতিক বিষয়ে পরিমিত এবং উপযুক্ত বক্তব্য রাখার ক্ষমতা, সর্বোপরি দলের প্রতি আনুগত্য৷ একের বেশি কারণে শমীক ভট্টাচার্যকেই পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে নির্বাচন করেছেন নেতৃত্ব৷
advertisement
2/8
বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে হল শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও নেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি এই অনুষ্ঠানে। কিন্তু কেন আমন্ত্রণ জানানো হল না দিলীপকে?
advertisement
3/8
দলীয় সূত্রে খবর, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বকে নিষেধ করেছেন দিলীপ ঘোষকে এই সমাবর্তন বা রাজ্য সভাপতি বরণ সংক্রান্ত বিষয়ে আমন্ত্রণ করতে। তাই দিলীপ আজ অনুপস্থিত। পূর্বের ও বর্তমানের বেশিরভাগ রাজ্য পদাধিকারী উপস্থিত রয়েছেন ওই অনুষ্ঠানে।
advertisement
4/8
এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। কেন দিলীপ ঘোষ এলেন না? প্রশ্ন শুনেই সুকান্ত বললেন, ''পরে বলব। বলব না। বর্তমান রাজ্য সভাপতি বলবে।''
advertisement
5/8
সদ্য রাজ্য সভাপতির পদে বসা শমীক ভট্টাচার্যকেও এ প্রশ্নের মুখোমুখি হতে হল। জবাবে শমীক যা বললেন, তা অবিশ্বাস্য। শমীক বললেন, ''আমি নিজেই এই মঞ্চে আমন্ত্রিত। আমি জানি না বিষয়টা।''
advertisement
6/8
বুধবারই দুর্গাপুরে রাজীব গান্ধি মেলা ময়দানে পরিদর্শনে এসে শমীকের বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ''শমীক ভট্টাচার্য সিনিয়র নেতা, পার্টির নিয়ম মেনেই হয়েছে। সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে। আমি এখন কোনও পদে নেই, আমি কর্মীদের মত কাজ করছি।'
advertisement
7/8
এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন 'বাংলার জন্য বিজেপিই যথেষ্ট'। নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন দিলীপ। তিনি বলেন, 'আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি। দল গঠন করার দরকার নেই। সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই। আমরা ওই ধরণের রাজনীতি করি না'।
advertisement
8/8
দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ। বিয়ের পরপর সস্ত্রীক দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। দিলীপ ঘোষও ক্ষোভের প্রত্যুত্তর দেন। তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি। বাদ রইলেন নতুন রাজ্য সভাপতির স্বাগত অনুষ্ঠানেও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Dilip Ghosh: নতুন রাজ্য সভাপতির বরণ অনুষ্ঠানে কেন ডাকা হল না দিলীপ ঘোষকে? সুকান্ত-শমীক যা বলে দিলেন, অবাক সকলে! তাহলে কি বিজেপিতে শেষ দিলীপ-পর্ব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল