TRENDING:

৩০ ঘণ্টা অতিক্রান্ত, এখনও জ্বলছে বাগরি মার্কেট, নাজেহাল দমকলকর্মীরা

Last Updated:
advertisement
1/8
৩০ ঘণ্টা অতিক্রান্ত, এখনও জ্বলছে বাগরি মার্কেট, নাজেহাল দমকলকর্মীরা
এখনও নিয়ন্ত্রণে এল না বাগরি মার্কেটের আগুন। শনিবার রাত থেকে এখনও জ্বলছে বাগরি মার্কেট। আগুন নেভাতে নাজেহাল দমকলকর্মীরা। আগুনের গ্রাসে কয়েক কোটি টাকার সামগ্রী। সবচেয়ে বেশি ক্ষতি A ও F ব্লকে। ২, ৩ তলায় এখনও জ্বলছে আগুন। ঘটনাস্থলে আছে দমকলের ৩০টি ইঞ্জিন।
advertisement
2/8
শনিবার মাঝরাতে ফুটপাথে আগুন। সেই আগুনেই ভস্মীভূত বাগরি মার্কেট। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও আগুন বাগে আনতে পারেনি দমকল। যত সময় গড়িয়েছে, ততই তা ভয়াবহ আকার নিয়েছে।
advertisement
3/8
প্রত‍্যক্ষদর্শীদের দাবি, আগুন প্রথমে লাগে মার্কেটের বাইরে, ফুটপাথে। সেই আগুনই ছড়িয়ে পড়ে।
advertisement
4/8
বাগরি মার্কেটে মোট ৮টি ব্লক। কোনওটায় ঠাসা ওষুধ, কোনওটায় চামড়ার সামগ্রী। কোনওটায় পারফিউম-গয়না। নানা রকম দাহ‍্য পদার্থ থাকায় আগুন গিলে খেতে শুরু করে বাগরি মার্কেটকে। ভয়াবহ আগুনে বাগরি মার্কেটের বিভিন্ন জায়গায় ফাটল ধরে যায়
advertisement
5/8
বাগরি মার্কেটের তিন তলা, সেন্ট, ডিওডোরেন্ট, নেল পলিশের মতো নানা প্রসাধণী সামগ্রীতে ঠাসা। রবিবার সকালে এই তিন তলায় আগুন পৌঁছতেই তা ভয়াবহ আকার নেয়।
advertisement
6/8
তিনতলায় থেকে ক্রমে আগুন ছড়াতে থাকে। চার তলায় বেশ কিছু অফিস রয়েছে। কিন্তু, পাঁচ ও ছ'তলায়, ডিওডরেন্টের বটলিং প্ল‍্যান্ট। সে সবেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে....
advertisement
7/8
স্থানীয়দের একাংশের দাবি, বাগরি মার্কেটের ছাদে গ‍্যাস সিলিন্ডারও মজুত ছিল। আগুনে সেগুলিও ফাটতে শুরু করে।
advertisement
8/8
পুজোর আগে আগুনে ছাই বাগরি মার্কেট। আগুনে ছাই হয়ে গেল কোটি কোটি টাকার সামগ্রী।
বাংলা খবর/ছবি/কলকাতা/
৩০ ঘণ্টা অতিক্রান্ত, এখনও জ্বলছে বাগরি মার্কেট, নাজেহাল দমকলকর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল