TRENDING:

Rajya Sabha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?

Last Updated:

রাজ্য বিধানসভার আগেই রাজ্যসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গ থেকে খালি হচ্ছে ৫টি আসন৷ বিধানসভায় কোনও প্রতিনিধি না থাকায় কোনও মনোনীত প্রার্থী পাঠাতে পারবে না বামেরা৷

advertisement
কলকাতা: বিধানসভার মতো এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বামেরা৷ পশ্চিমবঙ্গের রাজ্যসভার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। রাজ্য বিধানসভার আগে অনুষ্ঠিত হতে চলেছে আরও একটি ভোট৷ ঘোষণা হয়ে গেল ভোটের দিনক্ষণ৷ পশ্চিমবঙ্গে রাজ্যসভায় ফাঁকা হতে চলেছে ৫টি আসন। আসন সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়ক যথাক্রমে ৪টি ও ১টি করে সাংসদ পাবেন৷ যদি অতিরিক্ত প্রার্থী কেউ না দেয় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হবে। এবার প্রশ্ন, রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন কারা? ইতিমধ্যেই নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। সূত্রের খবর, অতীত ‘পারফর্ম্যান্স’কেই আগামীর মাপকাঠি হিসাবে বিবেতনা করতে চাইছে ঘাসফুল শিবির৷ তবে ‘নতুন মুখ’ তুলে আনা নিয়েও জোরদার হয়েছে রাজনৈতিক চর্চা৷
রাজ্যসভায় বামেরা শূন্য
রাজ্যসভায় বামেরা শূন্য
advertisement

এর মধ্যে দুটি ক্ষেত্রে বারবার বদল হয়েছে সাংসদের মুখ। ২০১৯ সালে লোকসভা ভোটে পরাজিত হয় তৃণমূলের দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নুর ও অর্পিতা ঘোষ। তিন জনকেই রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: কমপক্ষে ২৫-৩০ জনকে টিকিটই দেবে না বিজেপি! অসমের ভোটের আগে বড় ঝাড়াই বাছাই, ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

advertisement

এর মধ্যে ২০২১ সালে বিধানসভা ভোটের আগে সংসদে অন রেকর্ড তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করেন দীনেশ ত্রিবেদী। তার পর পরই ছাড়েন সাংসদ পদ ও দলের সদস্যপদ। তার ছেড়ে যাওয়া আসনে পাঠানো হয় অবসরপ্রাপ্ত আমলা জহর সরকারকে।

এরপরে আর জি কর আন্দোলনের সময়ে সাংসদ পদ ও দল ছেড়ে দেন জহর সরকার। ফাঁকা হয়ে যাওয়া আসনে পাঠানো হয় ঋতব্রত বন্দোপাধ্যায়কে। অন্যদিকে, গোয়া বিধানসভা ভোটের আগে সংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। সেই জায়গায় পাঠানো হয়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিওকে।

advertisement

রাজ্যসভার ভোটের দিনক্ষণ

কিন্তু, বেশিদিন তিনি স্থায়ী হননি। দ্রুতই তৃণমূলের সদস্যপদ ও দল ছাড়েন লুইজিনহো। সেই ফাঁকা আসনে পাঠানো হয় আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখেলকে। এই দুই আসনে এতবার মুখ বদল হয়েছে যে তা নিয়ে রাজনৈতিক মহলেও বারবার আলোচনা হয়েছে।

advertisement

কিছুদিন আগেই তৃণমূল দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নুর। এছাড়া এই রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সিরও।

তৃণমূল ছাড়াও, রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিধায়কের হিসাবে এই মুহূর্তে বিধানসভায় প্রতিনিধি নেই বামেদের। ফলে রাজ্যসভাতেও বাংলা থেকে এবার শূন্য (০) হচ্ছে বামেরা।

advertisement

আরও পড়ুন: ‘পাজামার দড়ি ধরে টানা..,’ নিয়ে ইলাহাবাদ হাইকোর্টের রায়, বাতিল হল সুপ্রিম কোর্টে! আদালত বলল, ‘মানতে পারছি না’

পশ্চিমবঙ্গের রাজ্যসভার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। কাছাকাছি সময়ে খালি হচ্ছে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসন। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ওই পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

আগামী ২৬ ফেব্রুয়ারি জারি হবে নোটিফিকেশন৷ ৫ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷ তারপরে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ৷ রাজ্যসভা সদস্য পদের নির্বাচন ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে অনুষ্ঠিত হবে৷ ভোট গণনা ওই দিনই বিকেল ৫টা থেকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajya Sabha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল