TRENDING:

বিয়ে করেছেন মামাতো বোনকে, বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুরের এলাহি বৌভাতে আমন্ত্রিত ৩ হাজার অতিথি

Last Updated:
advertisement
1/7
বিয়ে করেছেন মামাতো বোনকে, বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুরের এলাহি বৌভাত
♦ বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে অনেক আগে, গ্রুপ পর্বেই। বিশ্বকাপ শেষ করে দেশেও ফিরে গিয়েছেন ৷ তবে বাংলাদেশী ক্রিকেটারে মুস্তাফিজুর রহমান সময়টা বেশ ভালোভাবেই কাজে লাগালেন। বৌভাতের আনুষ্ঠানিকতাটা সেরে ফেললেন।
advertisement
2/7
♦ বিয়ে করেছেন অনেকটা চুপিসারেই। ওই সময়ই বলেছিলেন, বৌভাত অনুষ্ঠানের আয়োজন করবেন জাঁকজমকপূর্ণ। সে অনুষ্ঠানটিই আজ নিজ বাড়িতে আয়োজন করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই তারকা ক্রিকেটারের বৌভাত অনুষ্ঠান। শনিবার দুপুরে শুরু হয় বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন। এর আগে সকাল থেকে বৌভাত অনুষ্ঠানে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা।
advertisement
3/7
♦ তবে নিজের জীবনের সবচেয়ে আনন্দের দিনেও মিডিয়ার সামনে বরাবরের মতোই চুপ থাকলেন মুস্তাফিজ। বাড়িতে সুসজ্জিত আসরে বধু সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন তিনি। সেখানেও কোনও কথা তিনি বলেননি।
advertisement
4/7
♦ তবে মুস্তাফিজুর রহমানের বাবা আলহাজ আবুল কাশেম গাজী ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনারা সবাই আমার ছেলে মুস্তাফিজের জন্য দোয়া করবেন। আপনারা যারা আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
advertisement
5/7
♦ সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের গ্রামের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হলেও হাজির হয়েছেন তার চেয়েও বেশি মানুষ।
advertisement
6/7
♦ উল্লেখ্য, গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মুস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী।
advertisement
7/7
♦ শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মুস্তাফিজুর রহমানের মেজো মামা। মায়ের ইচ্ছায় পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন ‘কাটার মাস্টার’খ্যাত এই পেসার।
বাংলা খবর/ছবি/বিদেশ/
বিয়ে করেছেন মামাতো বোনকে, বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুরের এলাহি বৌভাতে আমন্ত্রিত ৩ হাজার অতিথি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল