TRENDING:

Tropical Storm Eleanor: ভারত মহাসাগরে ফুঁসছে ভয়ানক ঘূর্ণিঝড়, ১২০ কিমির বেশি গতি ঘণ্টায়, তছনছ হওয়ার কাঁপুনি

Last Updated:
Tropical Storm Eleanor: আর এই ঘূর্ণিঝড়ের দাপটেই কাঁপছে স্থলভাগ৷ কারণ, এটির গতি হতে পারে প্রতিঘণ্টায় ১২০ কিলোমিটার৷
advertisement
1/7
ভারত মহাসাগরে ফুঁসছে ভয়ানক ঘূর্ণিঝড়, ১২০ কিমির বেশি গতি ঘণ্টায়, তছনছের ভয়
ভারত মহাসাগরে ফুঁসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় ‘এলিয়ানর’৷ আপাতত স্থলভাগ থেকে ২০০ কিলোমিটার দূরে আছে ঘূর্ণিঝড়টি৷ আর এই ঘূর্ণিঝড়ের দাপটেই কাঁপছে স্থলভাগ৷ কারণ, এটির গতি হতে পারে প্রতিঘণ্টায় ১২০ কিলোমিটার৷ (প্রতীকী ছবি)
advertisement
2/7
আপাতত এই ঘূর্ণিঝড়ে হাওয়ার গতি আছে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ বৃহস্পতিবারই এই ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যাবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ পরে এটি যখন স্থলভাগে আছড়ে পড়বে তখন এর গতি হতে পারে ১২০ কিলোমিটার প্রতিঘণ্টায়৷ (প্রতীকী ছবি)
advertisement
3/7
ভারত মহাসাগরে এমন ঘূর্ণিঝড় নতুন নয়৷ এ বারে পৃথিবীজুড়েই উষ্ণতম ফেব্রুয়ারি মাস ঘোষণা করা হয়েছে৷ সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে৷ সেই কারণে আরও বেশি করে জলীয় বাস্প সংগ্রহ করছে ঘূর্ণিঝড়, আর তাতেই ধ্বংসলীল চালানোর সম্ভাবনা আরও বাড়ছে৷ (প্রতীকী ছবি)
advertisement
4/7
এই ঘূর্ণিঝড়ের কারণে মরিশাসের পোর্ট লুইসে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে৷ সেখানে আপাতত বিমান চলাচল বন্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে সমস্ত স্কুল৷ কর্তৃপক্ষ মনে করছে, এই তাণ্ডবের মধ্যে আপাতত শিশুদের নিরাপদ বাড়িতেই থাকা উচিত৷ (প্রতীকী ছবি)
advertisement
5/7
পাশাপাশি বলা হয়েছে, এই ঝড়ের সময় বন্ধ রাখা নাগরিক বাস পরিষেবাও৷ বন্ধ থাকবে এয়ারপোর্ট৷ মরিশাস বিখ্যাত তার সাগর ও সমুদ্র সৈকতের জন্য৷ কিন্তু ছোট্ট দ্বীপরাষ্ট্র মাঝে মাঝেই পড়ে তীব্র ঘূর্ণিঝড়ের মুখে৷ (প্রতীকী ছবি)
advertisement
6/7
গত জানুয়ারি মাসেই ঘূর্ণিঝড় বেলাল আছড়ে পড়েছিল এই দ্বীপরাষ্ট্রের উপর৷ তাতে একজনের মৃত্যু হয়েছিল৷ বিভিন্ন এলাকায় ঢেকে গিয়েছিল অন্ধকারে৷ তীব্র জলচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ঘরবাড়ি, পাশাপাশি বন্ধ হয়েছিল ট্রাফিক পরিষেবাও৷ (প্রতীকী ছবি)
advertisement
7/7
জলবায়ু বিজ্ঞানীরা বলেছেন, প্রতি বছরই এক ডজনের বেশি ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে আঘাত হানে৷ এই ঘূর্ণিঝড়ের সময়সীমা হল নভেম্বর মাস থেকে এপ্রিল মাস৷ (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Tropical Storm Eleanor: ভারত মহাসাগরে ফুঁসছে ভয়ানক ঘূর্ণিঝড়, ১২০ কিমির বেশি গতি ঘণ্টায়, তছনছ হওয়ার কাঁপুনি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল