Operation Devil Hunt: এখনই ১৩০৮ জন! ইউনূসের বাংলাদেশে চলছে 'অপারেশন ডেভিল হান্ট'! দিনের ছবি বদলে যাচ্ছে রাতে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Operation Devil Hunt: বাংলাদেশের একটা মহলের দাবি, বিরোধী পক্ষকে নির্মূল করতেই এই অভিযান চালানো হচ্ছে যৌথ বাহিনীর মাধ্যমে।
advertisement
1/8

গত কয়েকদিনে ফের জ্বলে উঠেছে বাংলাদেশ। ঢাকায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর ভাঙচুর, স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার গাজীপুরে প্রাক্তন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে।
advertisement
2/8
এই আবহে গত শনিবার রাত থেকে সারা বাংলাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে পুরো আদালত এলাকা।
advertisement
3/8
যদিও বাংলাদেশের একটা মহলের দাবি, বিরোধী পক্ষকে নির্মূল করতেই এই অভিযান চালানো হচ্ছে যৌথ বাহিনীর মাধ্যমে। রবিবার বিকেল পর্যন্ত এই অভিযানে ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সরকার। ধৃতদের অধিকাংশই আওয়ামি লিগ নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।
advertisement
4/8
অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগ সমর্থকদের গ্রেফতার করতে চাইছে বলে আগেই অভিযোগ উঠেছিল। বাস্তবেও দেখা যাচ্ছে তাই। বিগত কয়েকদিন ধরে যে তাণ্ডব বাংলাদেশে চলছে, তার নেপথ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এমন অভিযোগ থাকা সত্ত্বেও গ্রেফতার হওয়াদের অধিকাংশই আওয়ামি লিগ কর্মী।
advertisement
5/8
মুজিবের স্মৃতিবিজড়িত বাড়িতে আগুন ধরানোর পর আওয়ামি লিগের একের পর এক নেতাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। ঢাকা মেলের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামি লিগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
advertisement
6/8
যদিও এই অভিযানে ধৃতদের নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, 'যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের গ্রেফতার করা হবে।'
advertisement
7/8
যদিও বিএনপি এই পরিস্থিতির জন্যে সরকারের দিকে আঙুল তুলেছে এবং হিংসার নিন্দা জানিয়েছে। আর এখন গাজিপুরের ঘটনার মোড় ঘুরিয়ে নিজেদের ভাবমূর্তি উদ্ধারে নেমেছে উপদেষ্টা হাসনাত-সারজিসরা।
advertisement
8/8
তবে, মহম্মদ ইউনুসের তরফ থেকে ইতিমধ্যে একটি বিবৃতি জারি করে সাধারণ মানুষকে ভাঙচুর থেকে বিরত থাকতে বারণ করা হয়। এমনকী নাম নিয়ে শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তিতে হামলা করা থেকে বিরত থাকতে বলেন ইউনুস। তবে তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে চলছে 'অপারেশন ডেভিল হান্ট'।