TRENDING:

পাউন্ডে কি এবার বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মুখ ?

Last Updated:
advertisement
1/4
পাউন্ডে কি এবার বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মুখ ?
ভারতীয় মুদ্রায় নয়, পাউন্ডে এবার দেখা যেতে পারে বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর মুখ ৷ ২০২০-তে ইংল্যান্ডের বাজারে আসতে চলেছে নতুন ৫০ পাউন্ডের নোট ৷ নোটে ছাপানো হবে কোন বিজ্ঞানীর মুখ ৷ এমনই সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ৷ তাদের তরফেই উঠে আসে ১০০ জনের নাম ৷ আর প্রথমিক এই নামগুলির মধ্যেই রয়েছে বাঙালি এই বিজ্ঞানীর নাম ৷ Photo Collected
advertisement
2/4
জগদীশ বসুর নামের সঙ্গে যে সব বিজ্ঞানীর নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন স্টিফেন হকিংস ৷ নতুন নোটে বিজ্ঞানীর মুখ ছাপা হবে জানাতেই, ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছে ১ লক্ষ ৭৪ হাজার মনোনয়ন জমা পড়েছে ৷ আপাতত নাম নির্বাচনের প্রাথমিক পর্ব শেষ হয়েছে ৷ যাদের নাম উঠেছে, সমাজে তাঁদের অবদান কী সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ Photo Collected
advertisement
3/4
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি পাড়ি দেন ইংল্যান্ডে ৷ সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জগদীশ চন্দ্র বসু ৷ আপাতত পাউন্ডে কাকে দেখা যাবে, এই লড়াইয়ে অন্যান্যদের থেকে এগিয়ে রয়েছেন জগদীশ চন্দ্র বসু ও স্টিফেন হকিংস ৷ Photo Collected
advertisement
4/4
যদিও মার্গারেট থ্যাচারের নামের পক্ষেও অনেকে মত দিচ্ছেন ৷ রাজনীতি জীবনে প্রবেশের আগে তাঁর বিজ্ঞানচর্চাকে মাথায় রেখেই এই মত ৷ এছাড়াও নাম রয়েছে পেনিসিলিনের আবিষ্কর্তা আলেক্সজান্ডার ফ্লেমিং,ফোনের আবিষ্কর্তা আলেক্সজান্ডার গ্রাহাম বেল ৷ মনোনয়নের শেষ তারিখ ১৪ই ডিসেম্বের ৷ এরপর ব্যাঙ্ক ক্যারেক্টর অ্যাডভাইসারি কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/বিদেশ/
পাউন্ডে কি এবার বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মুখ ?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল