TRENDING:

Pakistan : ৪০% মানুষ নিজের নামও লিখতে পারে না! দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরক্ষর দেশ কোনটা জানেন? খাবারও জুটছে আধপেটা

Last Updated:

Pakistan : এমন এক দেশ যেখানে জনসংখ্যা ২৪ কোটিরও বেশি, অথচ সেখানকার শাসকরা কলম আর বই থেকে বহু দূরে রাখতে চাইছে নতুন প্রজন্মকে! সাক্ষরতার দিক থেকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এখন সবচেয়ে নিচের ধাপে নেমে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : এমন এক দেশ যেখানে জনসংখ্যা ২৪ কোটিরও বেশি, অথচ সেখানকার শাসকরা কলম আর বই থেকে বহু দূরে রাখতে চাইছে নতুন প্রজন্মকে! সাক্ষরতার দিক থেকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এখন সবচেয়ে নিচের ধাপে নেমে গেছে।
News18
News18
advertisement

অবস্থা এমন যে সেখানকার মানুষকে এখন রুটি আর কাগজের টুকরোর মধ্যে যে কোনও একটা বেছে নিতে হচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের সাক্ষরতার হার মাত্র ৬৩ শতাংশে আটকে রয়েছে। গত ৬ বছরে শিক্ষার ক্ষেত্রে মাত্র ৩ শতাংশ–এর সামান্য উন্নতি হয়েছে। বরং খোদ পাকিস্তানি পরিসংখ্যান ও বিশ্বব্যাঙ্কের রিপোর্টেই প্রকাশ পেয়েছে এত বড় সত্যিটা।

advertisement

পাকিস্তানে পুরুষ ও মহিলাদের শিক্ষার মধ্যে গভীর ফারাক স্পষ্টভাবে দেখা যায়। তার ওপর বালুচিস্তানের মতো প্রদেশগুলিতে পরিস্থিতি আরও ভয়াবহ।  ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নেটওয়ার্ক (FAFEN)–এর রিপোর্ট পাকিস্তানের বাস্তব চিত্র সামনে এনেছে। দেশের ১০ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার মাত্র ৬৩ শতাংশ মানুষই পড়তে-লিখতে পারে। ২০১৮-১৯ সালে এই হার ছিল ৬০ শতাংশ, যা ২০২৪-২৫ সালে গিয়ে মাত্র ৬৩ শতাংশে পৌঁছেছে। সাক্ষরতার এই শ্লথ-গতির অগ্রগতি বিশেষজ্ঞদের কাছে বড় উদ্বেগের বিষয়।

advertisement

পাকিস্তানে শিক্ষার অধিকার সবার জন্য সমান নয়। যেখানে পুরুষদের সাক্ষরতার হার ৭৩ শতাংশ, সেখানে নারীদের সাক্ষরতার হার মাত্র ৫৪ শতাংশ। প্রদেশভিত্তিক হিসাব করলে পঞ্জাব তুলনামূলকভাবে ভাল অবস্থায় রয়েছে, সেখানে সাক্ষরতার হার ৬৮ শতাংশ। কিন্তু বালুচিস্তানে এই হার নেমে এসেছে মাত্র ৪৯ শতাংশে। অর্থাৎ, সেখানে প্রায় অর্ধেক মানুষ নিজের নাম পর্যন্ত লিখতে জানে না।

advertisement

আরও পড়ুন- কোভিডে নিঃস্ব হওয়ার পরও ঘুরে দাঁড়ান জীবনে! অডি কিনে অটোচালক বাবাকে চমকে দিলেন দু’ভাই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু নদিয়ার মায়াপুর নয়, কাশীনগরের এই চক্রতীর্থেও এসেছিলেন মহাপ্রভু! জানুন এর মাহাত্ম্য
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan : ৪০% মানুষ নিজের নামও লিখতে পারে না! দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরক্ষর দেশ কোনটা জানেন? খাবারও জুটছে আধপেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল