TRENDING:

সাক্ষাত্‍ মৃত্যুদূত! করোনা-বিধ্বস্ত আমেরিকায় এ বার 'খুনি ভীমরুল'-এর আবির্ভাব

Last Updated:
একে এশিয়ান দৈত্যাকার ভীমরুলও বলা হয়৷ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মারণ ভীমরুল পাওয়া যায়৷ বিশেষ করে চিন, তাইওয়ানে৷
advertisement
1/6
সাক্ষাত্‍ মৃত্যুদূত! করোনা-বিধ্বস্ত আমেরিকায় এ বার 'খুনি ভীমরুল'-এর আবির্ভাব
মার্কিন মুলুকে একে সাক্ষাত্‍ মৃত্যুদূত বলে! এর একটি হুল কামড় মহূর্তে বিষাক্ত করে দেয় শরীর৷ করোনার জেরে যখন গোটা আমেরিকায় মৃত্যু মিছিল, তখন সে দেশে হাজির হল খুনি ভীমরুল৷ ২ ইঞ্চি লম্বা এই ভীমরুল৷ বিষ শরীরে ঢুকলে মৃত্যু নিশ্চিত।
advertisement
2/6
ওয়াশিংটন স্টেড কানাডার সীমান্তের কাছে এই ভীমরুলকে দেখা গিয়েছে৷ কৃষি দফতর থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি মৌচাকের কাছে এই ধরনের ভীমরুলকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে৷ ভীমরুটির নাম ভেসপা ম্যান্দারিনিয়া, একে এশিয়ান দৈত্যাকার ভীমরুলও বলা হয়৷ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মারণ ভীমরুল পাওয়া যায়৷ বিশেষ করে চিন, তাইওয়ানে৷
advertisement
3/6
গত ডিসেম্বরে ওয়াশিয়টনে প্লেইনে প্রথম দেখা যায় ভীমরুলটিকে৷ ভীমরুলটিকে আরও অনেকে দেখেছে৷ ফলে আতঙ্ক বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ পতঙ্গবিদ ভেন-এরিকের কথায়, '৬ মিলিমিটার লম্বা হুল জামাকাপড় ভেদ করে শরীরে ঢুকতে পারে। আর এই ভীমরুলের আরও একটা প্রবণতা হল শিকারের শরীরে বার বার হুল ফোটায়। একবার হুলের ছোবলেই যে বিষ ঢোকে সেটা আরও কয়েকবারে গোটা শরীরেই ছড়িয়ে নিমেষে। মাল্টি-অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু অনিবার্য৷'
advertisement
4/6
তিনি জানাচ্ছেন, একবার হুল ফোটালে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে৷ কিন্তু একাধিক হলেই বিপজ্জনক৷ ওয়াশিংটনের কৃষি দফতর, অনেকেই জানিয়েছেন, তাঁরা ওই ভীমরুল দেখেছেন৷ তবে দুজনকে হুল ফুটিয়েছে বলে খবর৷
advertisement
5/6
মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই ভীমরুলরা কোথা থেকে এল সেটা এখনও জানা যায়নি। নানা জায়গা থেকেই এই ভীমরুলের খবর মিলছে। সাধারণত এই ভীমরুলরা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। কীভাবে এই ভীমরুল ছড়িয়ে পড়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
6/6
কৃষি ক্ষেত্রের জন্যও এই ভীমরুল মারাত্মক৷ এমন ভীমরুলের উপদ্রব শুরু হলে মৌমাছি চাষেও বিস্তর ক্ষতি হবে বলে জানাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
সাক্ষাত্‍ মৃত্যুদূত! করোনা-বিধ্বস্ত আমেরিকায় এ বার 'খুনি ভীমরুল'-এর আবির্ভাব
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল