TRENDING:

লাদাখ সীমান্তে তারের জাল বিছোচ্ছে চিন, চিন্তা বাড়ল ভারতের

Last Updated:
কূটনৈতিক স্তরে যতই উচ্চপর্যায়ের আলোচনা চলুক না কেন, লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চিন৷
advertisement
1/7
লাদাখ সীমান্তে তারের জাল বিছোচ্ছে চিন, চিন্তা বাড়ল ভারতের
চিনের এই পদক্ষেপ দেখে বিশেষজ্ঞদের ধারণা, কূটনৈতিক স্তরে যতই উচ্চপর্যায়ের আলোচনা চলুক না কেন, লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চিন৷
advertisement
2/7
চিনের এই পদক্ষেপ দেখে বিশেষজ্ঞদের ধারণা, কূটনৈতিক স্তরে যতই উচ্চপর্যায়ের আলোচনা চলুক না কেন, লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চিন৷
advertisement
3/7
সূত্রের খবর অনুযায়ী, এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করলে অনেক নিরাপদ ভাবে তথ্যের আদানপ্রদান করা যায়৷ যা সহজে চুরি করা যায় না৷ ফরওয়ার্ড পোস্টে থাকা বাহিনীর সঙ্গে সেনা ঘাঁটির যোগাযোগ রক্ষার জন্যই অপটিক্যাল ফাইবার কেবল পাতা হচ্ছে৷
advertisement
4/7
আপাতত প্যাংগং তাসো লেকের দক্ষিণে নিজেদের এলাকায় এই ধরনের কেবল পাতার কাজ চিন শুরু করেছে বলে খবর৷ বিষয়টি নিয়ে সংবাদসংস্থা রয়টার্সের তরফে চিনের বিদেশমন্ত্রককে প্রশ্ন করা হলেও তার উত্তর মেলেনি৷
advertisement
5/7
এই মুহূর্তে প্যাংগং তাসো লেকের দক্ষিণে বেশ কয়েকটি জায়গায় মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে অবস্থান করছে চিন এবং ভারতের সেনাবাহিনী৷ এই অবস্থায় অপটিকাল ফাইবার কেবলের মাধ্যমে চিনা সেনারা দ্রুত তথ্যের আদানপ্রদান করতে সক্ষম হলে তা ভারতীয় বাহিনীর কাছে উদ্বেগেরই বিষয়৷
advertisement
6/7
এক সরকারি আধিকারিকের দাবি অনুযায়ী, কয়েক মাস আগে প্যাংগং তাসো লেকের উত্তর দিকেও চিনা ভূখণ্ডের মধ্যে একই ধরনের কেবল পাতা রয়েছে বলে জানতে পেরেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি৷ এবার প্যাংগং লেকের দক্ষিণে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ সারছে চিন৷ Photo-AP/Manish Swarup/File
advertisement
7/7
যোগাযোগ রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী রেডিও কমিউনিকেশনের উপরেই নির্ভরশীল৷ এই যোগাযোগের মাধ্যমে কী তথ্য আদানপ্রদান হচ্ছে, শত্রুপক্ষ আঁড়ি পেতে তা জেনে নিতে পারে৷ কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেরকম কোনও আশঙ্কা নেই বললেই চলে৷ পাশাপাশি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ছবি, ডকুমেন্ট আদানপ্রদান করা সম্ভব৷ প্রতীকী ছবি৷
বাংলা খবর/ছবি/ভারত-চিন/
লাদাখ সীমান্তে তারের জাল বিছোচ্ছে চিন, চিন্তা বাড়ল ভারতের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল