TRENDING:

পর্দায় বিয়ে নিয়ে ভাইয়ের সঙ্গে লড়াই! শেষ পর্যন্ত বাস্তবে বিয়েটা সেরেই ফেললেন 'বাহুবলীর খলনায়ক'!

Last Updated:
বল্লালদেব ওরফে রানা ডগ্গুবতির বিয়ে নিয়ে সরগরম নেট দুনিয়া। এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে চার হাত এক হয়ে গেল বাহুবলীর বল্লালদেবের
advertisement
1/9
পর্দায় বিয়ে নিয়ে ভাইয়ের সঙ্গে লড়াই! শেষে বাস্তবে বিয়েটা সেরেই ফেললেন রানা
• করোনা থেকে বাঁচতে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন প্রাণ ভরে। তেমনই করলেন ‘বাহুবলীর খলনায়কও। সেরে ফেললেন বিয়ে!
advertisement
2/9
• বল্লালদেব ওরফে রানা ডগ্গুবতির বিয়ে নিয়ে সরগরম নেট দুনিয়া। এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে চার হাত এক হয়ে গেল বাহুবলীর বল্লালদেবের।
advertisement
3/9
• এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন আগেই। সে খবর সোশ্যাল মিডিয়ায় রানা জানিয়েছিলেন । মিটে গিয়েছে বাগদান পর্বও।
advertisement
4/9
• ৮ অগাস্ট, শনিবার হয়ে গেল বিয়ে। সমস্ত কোভিড প্রটোকল মেনেই হয়েছে রানা-মিহিকার বিয়ের অনুষ্ঠান । বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। তবে দক্ষিণী স্টাররা সকলে ছিলেন উপস্থিত৷ বিয়ের অনুষ্ঠান হল হায়দরাবাদের রামানায়ডু স্টুডিওয়ে৷
advertisement
5/9
• মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তাঁর ।
advertisement
6/9
• মিহিকাকে লকডাউনের মধ্যেই প্রোপজ করেছিলেন রানা । তিনিও রাজি, সেটা জানিয়ে দেন । তাই চার হাত এক করতে দেরি করেননি রানা ডগ্গুবতী । লকডাউনেই বিয়ে সিদ্ধান্ত নিয়ে নেন৷
advertisement
7/9
• তেলগু ও মারওয়াড়ি মতে বিয়ের অনুষ্ঠান হয়৷ বিয়ের মন্ডপে ভর্তি ছিল স্যানিটাইজার, মাস্ক৷ সামাজিক দূরত্ব মেনেই উপস্থিত ছিলেন সব অতিথিরা৷
advertisement
8/9
• বিয়েতে যে লহেঙ্গা পরেছিলেন সেটি অনামিকা খান্না ডিজাইন করেছেন৷ তার সঙ্গে তিনি নেন পিচ রঙের ওড়না৷ মানানসই গয়নায় দারুণ দেখাচ্ছিল মিহিকাকে৷
advertisement
9/9
• বিয়ের দিন সকালে ছিল ভাত অনুষ্ঠান । সেই অনুষ্ঠানেই কনের মা কেঁদে ফেলেন। আদরের মিহিকা পরেছিলেন তাঁর মা’র বিয়ের লেহেঙ্গা । তাই দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মিহিকার মা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
পর্দায় বিয়ে নিয়ে ভাইয়ের সঙ্গে লড়াই! শেষ পর্যন্ত বাস্তবে বিয়েটা সেরেই ফেললেন 'বাহুবলীর খলনায়ক'!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল